বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গ জুড়ে এখন পুজোর আবহ। তাই এই সময় আবহাওয়া কেমন থাকবে, তা জানতে চাইছেন অনেকেই। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে ১৪ অক্টোবর, পুজোর চতুর্থী থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। তাহলে সোমবার রাজ্যের আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন বিস্তারিত।
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
সোমবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে আকাশ মূলত শুকনো থাকবে। আগামী ১৩ অক্টোবর পর্যন্ত বড় কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দিনের বেলা গরম ও অস্বস্তি থাকতে পারে। সন্ধ্যার পর তাপমাত্রা কিছুটা কমলে স্বস্তি মিলতে পারে। তবে ১৪ অক্টোবর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। পুজোর চতুর্থী থেকে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update
সোমবার কলকাতায় (Kolkata Weather Update) আপাতত বৃষ্টির সম্ভাবনা কম। দিনের বেলা গরম থাকলেও সন্ধ্যার পর তাপমাত্রা কমতে পারে। ফলে কিছুটা স্বস্তি মিলবে। শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
তবে ১৪ অক্টোবর থেকে কলকাতাতেও (Kolkata Weather Update) আবহাওয়া বদলাতে পারে। সেদিন থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পঞ্চমী থেকে সপ্তমীর মধ্যে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গেও (North Bengal Weather) আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকতে পারে। বেশিরভাগ জেলায় রোদঝলমলে আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২১ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। অন্যদিকে, দার্জিলিংয়ে তাপমাত্রা অনেকটাই কম থাকবে। সেখানে পারদ প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ফলে পাহাড়ে ঠান্ডার আমেজ বজায় থাকবে।

আরও পড়ুনঃ আজকের রাশিফল ১২ অক্টোবর, সফলতার শীর্ষে পৌঁছবে এই ছয় রাশি
অর্থাৎ বলা যায়, আজ সোমবার থেকে ১৩ অক্টোবর পর্যন্ত রাজ্যের বেশিরভাগ জেলায় বৃষ্টির সম্ভাবনা কম। তবে ১৪ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হতে পারে। পঞ্চমী থেকে সপ্তমীর মধ্যে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে।














