Durga Puja 2026 Live Updates

অধিনায়ক ধোনি, রোহিতদের টপকে গেলেন শ্রেয়স আইয়ার! ভারতীয়দের মধ্যে শীর্ষে T20 দলের ক্যাপ্টেন

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) সিরিজের তৃতীয় ম্যাচে বড় জয় পেয়েছে ভারত। ব্যাট হাতে এই ম্যাচে সফল না হলেও এই সিরিজে প্রথমবার শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে প্রথমে ব্যাটিং করা দল ম্যাচ জিততে সক্ষম হয়েছে। আর এই জয়ের পরেই ভারতীয় দলের (Indian Cricket Team) অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni) টপকে গিয়েছেন শ্রেয়স।

মহেন্দ্র সিংহ ধোনি টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি সময় ধরে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। ভারতীয় দল অন্যান্য ঘরোয়া প্রতিযোগিতা ও আইপিএলের মতো টুর্নামেন্ট মিলিয়ে ৩৩১ টি টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন মাহি। এই ম্যাচগুলির মধ্যে তার দল ২০০ রানের গণ্ডি অতিক্রম করেছিল মোট ৩৬ বার। কিন্তু ধোনির এই রেকর্ড এবার ভেঙে দিলেন শ্রেয়স।

ধোনির চেয়ে অনেক কম সময় অধিনায়কত্বের দায়িত্ব পালন করে ধোনির রেকর্ড ভেঙে দিয়েছেন শ্রেয়স। সবরকমের প্রতিযোগিতা মিলিয়ে তার দল ৩৭ বার ২০০ রানের গণ্ডি অতিক্রম করেছে। অর্থাৎ শ্রেয়স আইয়ার মূলত তার নেতৃত্বে ব্যাটারদের ওপর অনেক বেশি ভরসা রাখেন, যা এই পরিসংখ্যান থেকে পরিষ্কার।

আরও পড়ুন: শ্রেয়স আইয়ারদের ব্যর্থতায় ভেঙে গেল রোহিত শর্মার রেকর্ড! চিন্তা বাড়ছে সমর্থকদের

টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশিবার দলকে ২০০-এর বেশি রান তুলতে সাহায্য করা ভারতীয়দের তালিকা:

১. শ্রেয়স আইয়ার: ৩৭ বার (১৩৩ ম্যাচে)
২. মহেন্দ্র সিংহ ধোনি: ৩৬ বার (৩৩১ ম্যাচে)
৩. বিরাট কোহলি: ২৯ বার (১৯৩ ম্যাচে)

আরও পড়ুন: বিধ্বংসী হাফসেঞ্চুরি করে সূর্যকুমার যাদবের রেকর্ড ভাঙলেন অভিষেক শর্মা! ভারতীয় দলে তৈরি নতুন ইতিহাস

তবে দল জিতলেও বোলিং নিয়ে এখনও অনেক পরিশ্রম করতে হবে অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে। ২২৩ রান স্কোরবোর্ডে তুলেও এদিন ভারতীয় দল জয় পেয়েছে মাত্র ১৪ রানের ব্যবধানে। অনভিজ্ঞ, তরুণ বোলারদের পারফরম্যান্সে ধারাবাহিকতা আনাই আপাতত মূল লক্ষ্য শ্রেয়সের।