Durga Puja 2026 Live Updates

পুজোর ছুটির মধ্যেই কার্ড জমা দেওয়ার নির্দেশ! ৩১ অক্টোবর শেষ দিন, কী করবেন সরকারি কর্মীরা?

Published on:

Published on:

WBHS Card Surrender Deadline 31 October 2026
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের সরকারি কর্মী ও পেনশনভোগীদের স্বাস্থ্য সাথী এবং আয়ুষ্মান ভারত কার্ড জমা দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য অর্থ দপ্তর। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের (WBHS) আওতায় থাকা যাঁদের এই কার্ড রয়েছে, তাঁদের ৩১ অক্টোবর ২০২৬-এর মধ্যে কার্ড জমা দিতে হবে। কিন্তু দুর্গাপুজোর ছুটির মধ্যে এই কাজ শেষ করার জন্য হাতে খুব বেশি সময় থাকছে না। তাই সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন কর্মীদের একাংশ।

WBHS : কোথায় জমা দিতে হবে কার্ড?

রাজ্য অর্থ দপ্তরের মেডিক্যাল সেল গত ৯ অক্টোবর এই নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকায় বলা হয়েছে, WBHS-এর আওতায় থাকা সরকারি কর্মী, AIS আধিকারিক, পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনারদের নিজেদের নামে থাকা স্বাস্থ্য সাথী ও আয়ুষ্মান ভারত কার্ড জমা দিতে হবে। পরিবারের নির্ভরশীল সদস্যদের নামে এই কার্ড থাকলেও সেগুলিও জমা দিতে হবে।

কার্ড জমা দেওয়ার পর তার রসিদ বা Acknowledgement Slip নিতে হবে। এরপর Annexure-A নামে ঘোষণাপত্রের সঙ্গে সেই রসিদ জমা দিতে হবে। কর্মরত সরকারি কর্মীদের এই নথি নিজেদের অফিসের প্রধানের কাছে জমা দিতে হবে। অন্যদিকে, পেনশনভোগীদের সংশ্লিষ্ট পেনশন নিষ্পত্তিকারী অফিসে নথি জমা দিতে হবে।

নির্দেশ অনুযায়ী, ৩১ অক্টোবরের মধ্যে এই কাজ শেষ করতে হবে। সময়ের মধ্যে কার্ড জমা না দিলে WBHS-এর চিকিৎসার সুবিধা সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে। এমনকী সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হতে পারে।

পুজোর ছুটির মধ্যে কাজ শেষ করা নিয়ে চিন্তা

৯ অক্টোবর নির্দেশিকা জারি হয়েছে। এরপর ১০ ও ১১ অক্টোবর সাপ্তাহিক ছুটি ছিল। আবার ১৫ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দুর্গাপুজোর ছুটি রয়েছে। ফলে কার্ড জমা দেওয়ার জন্য হাতে খুব বেশি কাজের দিন থাকছে না।

সব মিলিয়ে পুজোর আগে ও পরে মাত্র ৬ থেকে ৭ দিনের মতো কাজের সময় পাওয়া যেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যাঁদের বাড়ি থেকে অনেক দূরে পোস্টিং রয়েছে, তাঁদের পক্ষে এই সময়ের মধ্যে বিডিও অফিস বা পুরসভায় গিয়ে কার্ড জমা দেওয়া কঠিন হতে পারে।

কার্ড জমা না দিলে কী সমস্যা হতে পারে?

নির্দেশিকায় বলা হয়েছে, সময়ের মধ্যে কার্ড জমা না দিলে WBHS-এর চিকিৎসার সুবিধা সাময়িকভাবে বন্ধ হতে পারে। এর ফলে হাসপাতালে চিকিৎসা করানোর সময় ক্যাশলেস সুবিধা পেতে সমস্যা হতে পারে। তখন চিকিৎসার খরচ নিজের পকেট থেকে দিতে হতে পারে। পরে নিয়ম অনুযায়ী সেই টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করতে হতে পারে।

তবে কিছু বিষয় এখনও স্পষ্ট নয়। যাঁরা আগে কার্ড জমা দিয়েছেন, কিন্তু রসিদ হারিয়ে ফেলেছেন, তাঁদের কী করতে হবে, তা নিয়ে নির্দিষ্ট কোনও নিয়ম জানানো হয়নি। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা বা MMSBY, বিয়ের পরে কার্ড বদল এবং চাকরিতে যোগ দেওয়ার আগে কার্ড করানো থাকলে কী করতে হবে, সেই বিষয়েও আলাদা নির্দেশিকা আসেনি।

সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর করার দাবি

এই পরিস্থিতিতে কর্মী সংগঠনগুলি কার্ড জমা দেওয়ার শেষ দিন ৩১ অক্টোবরের বদলে ৩১ ডিসেম্বর ২০২৬ করার দাবি জানিয়েছে। পাশাপাশি, কর্মীরা যাতে নিজেদের কর্মস্থলের অফিস থেকেই কার্ড জমা দিতে পারেন, সেই ব্যবস্থারও দাবি উঠেছে। অনলাইনে কার্ড জমা দেওয়ার জন্য পোর্টাল চালুর দাবিও জানিয়েছেন তাঁরা। এছাড়া কার্ড হারিয়ে গেলে কী করতে হবে, তার জন্য আলাদা নিয়ম তৈরি করা এবং MMSBY-সহ অন্যান্য বিষয় নিয়ে নতুন করে স্পষ্ট নির্দেশিকা প্রকাশের দাবি জানানো হয়েছে।

Nabanna issues new guidelines for transfers

আরও পড়ুনঃ ঢুকতে চলছে অক্টোবরের টাকা! এখনও অন্নপূর্ণা যোজনা না ঢুকলে কী করবেন জেনে নিন

এখন অর্থ দপ্তর সময়সীমা বাড়ায় কি না, সেদিকেই নজর রয়েছে সরকারি কর্মী ও পেনশনভোগীদের। আপাতত নির্দেশিকা (WBHS) অনুযায়ী, কার্ড জমা দেওয়ার শেষ দিন ৩১ অক্টোবর ২০২৬।