Durga Puja 2026 Live Updates

পোস্ট অফিসে টাকা রাখলে কত সুদ? দেখে নিন সব স্কিমের রেট

Published on:

Published on:

Post Office Savings following the repo rate hike
Follow

বাংলা হান্ট ডেস্ক: বেড়েছে রেপো রেট। এর ফলে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। আর সুদের হার একই রয়েছে। যার ফলে ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা, সিনিয়র সিটিজেন সেভিংস ক্রিম এর সুদের হার অপরিবর্তিত রয়েছে। যার ফলে ১০ টি ত্রৈমাসিক সুদের হারে কোনও পরিবর্তন হল না (Post Office Savings)।

রেপো রেট বৃদ্ধির পর পোস্ট অফিসে সুদের হার কত? (Post Office Savings)

১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার ২০২৬ ও ২৭ সালের অর্থ বর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের মতই থাকবে বলে বিজ্ঞপ্তিতে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক (Post Office Savings)। এটি ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যে সুদের হার ছিল তা তিন মাসেও একই থাকবে।

Post Office Savings following the repo rate hike

আরও পড়ুন: হাওড়া থেকে শিয়ালদহ, পুজোয় রাতে ট্রেনের বিশেষ সংযোগ! কোন রুটে মিলবে পরিষেবা?

এবার এক নজরে সমস্ত সুদের বিষয় বিস্তারিত জানুন:

পিপিএফ এর সুদ:

এই ক্ষেত্রে বিনিয়োগকারীরা বার্ষিক একাত্ম্য শতাংশ হারে সুদ পাবেন। দীর্ঘমেয়াদি নিরাপদ বিনিয়োগ ও কর সাশ্রয় এর সুবিধে মেলে এইখানে। এর ফলে কেন্দ্র সুদের হার অপরিবর্তিত রাখায় অক্টোবর থেকে ডিসেম্বরের ত্রৈমাসিক এইচ স্কিমে ৭.১ শতাংশ হারে সুদ মিলবে।

সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদ: 

কন্যাসন্তানদের ভবিষ্যতের কথা মাথায় রেখে চালু হয়েছিল সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY)। সুদের হার অপরিবর্তিত। এই স্কিমে বিনিয়োগকারীরা বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ পাবেন।

এনএসসি ও কিষাণ বিকাশ পত্রে সুদ: 

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে (NSC) বার্ষিক ৭.৭ শতাংশ সুদ। অন্যদিকে কিষাণ বিকাশ পত্রে (KVP) মিলবে ৭.৫ শতাংশ সুদ। এই সুদের হারে বিনিয়োগ করলে ১১৫ মাস বা ৯ বছর ৭ মাসে সঞ্চয় ডাবল হবে (Post Office Savings)।