বাংলা হান্ট ডেস্কঃ অক্টোবর মাস চলছে। পরের সপ্তাহেই পুজো। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) চলতি মাসের টাকা ছাড়া হতে পারে। পুজোর আগেই ক্রেডিট হতে পারে অ্যাকাউন্ট। যদিও এই বিষয়ে এখনও কোনো সরকারি আপডেট নেই। সেপ্টেম্বর মাসে দেড় কোটিরও বেশি মহিলা আর্থিক সুবিধা পেলেও এখনও বহু মহিলা পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনার টাকার অপেক্ষায় বসে রয়েছেন। এখনও অনেকেই অন্নপূর্ণা পাননি বলে অভিযোগ উঠছে। অন্নপূর্ণা যোজনায় মেলেনি টাকা, অভিযোগ বহু ‘যোগ্য’ উপভোক্তার।
মেলেনি অন্নপূর্ণা যোজনা, অভিযোগ আবেদনকারীদের | Annapurna Yojana
যোগ্য হওয়া সত্ত্বেও বহু মহিলা সরকারি ভাতা থেকে বঞ্চিত বলে অভিযোগ। এখনও অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও কোনো টাকাই ক্রেডিট হয়নি। তাই তারা আতঙ্কিত হয়ে পড়ছেন। এই অবস্থায় উপভোক্তাদের পরামর্শ দেওয়া হচ্ছে, আতঙ্কিত না হয়ে দেখে নিতে হবে আবেদনের স্ট্যাটাস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, দেখতে হবে প্রয়োজনীয় ঠিক রয়েছে কিনা।
এদিকে অন্নপূর্ণা যোজনায় আন্ডার প্রসেস বা আন্ডার ভেরিফিকেশন দেখাচ্ছে অনেকেরই। অন্নপূর্ণা যোজনার কিস্তির টাকা সময়মতো ব্যাঙ্ক অ্যাকাউন্টে না ঢোকার একাধিক কারণ থাকতে পারে বলে জানানো হচ্ছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT সক্রিয় না থাকলে আবার একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেও সঠিক DBT-সক্রিয় অ্যাকাউন্ট নির্বাচন না হলেও সমস্যা হতে পারে।
আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে Direct Benefit Transfer বা DBT সক্রিয় না থাকলে সরকারি অনুদানের টাকা জমা নাও পড়তে পারে। তাই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি DBT-এর জন্য সক্রিয় রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে আগে। সুবিধাভোগীর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে টাকা অন্য কোনও প্রাথমিক আধার-সংযুক্ত অ্যাকাউন্টে চলে যেতে পারে।
তাই পরামর্শ দেওয়া হচ্ছে সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির লেনদেনের বিবরণও দেখে নিতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক না থাকলে, আধার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আবেদনপত্রের নামের মধ্যে কোনো অমিল থাকলেও টাকা আটকে যাওয়ার সম্ভাবনা।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক না থাকলে, ভুল বা অসম্পূর্ণ নথি জমা দেওয়া থাকলে টাকা পেতে সমস্যা হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক না থাকলে, ভুল বা অসম্পূর্ণ নথি জমা দেওয়া থাকলে টাকা পেতে সমস্যা হবে। আধার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যের মধ্যে অসঙ্গতি থাকলে টাকা পাঠানোর ক্ষেত্রে সমস্যা হতে পারে। এই পরিস্থিতিতে অন্নপূর্ণা যোজনার অনলাইনে আবেদনকারীরা আবেদনের বর্তমান স্ট্যাটাস যাচাই করতে পারেন।

আরও পড়ুন: মহালয়ায় বাংলার মানুষের মঙ্গল কামনার বদলে দিল্লিতে! ‘ঘর শত্রু বিভীষণ’ বলে বিস্ফোরক অগ্নিমিত্রা
আপনার নাম অন্নপূর্ণা ভাণ্ডারে নথিভুক্ত আছে কি না তা https://www.govtschemes.in/west-bengal-annapurna-bhandar-scheme এই লিঙ্কে ক্লিক করে জেনে নিতে পারবেন বাড়িতে বসেই। স্ট্যাটাস চেক করতে প্রথমে নিজের রাজ্য বেছে নিয়ে স্ক্রল করে Annapurna Bhandar Scheme Official Portal Link অপশনে ক্লিক করতে হবে। এরপর https://socialsecurity.wb.gov.in/login পেজটি আসলে Track Application Status-এ ক্লিক করে নিজের নাম নথিভুক্ত আছে কিনা, থাকলে তা কোন পর্যায়ে রয়েছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা তা দেখে নিতে পারবেন।













