বাংলা হান্ট ডেস্কঃ গতকাল দিল্লিতে সিজেপির যে বিক্ষোভ (CJP Protest) হয়েছে তা নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। এমনকি বিক্ষোভে সামিল হওয়ার জন্য দিল্লি পাড়ি দিয়ে গ্রেফতার হয়েছেন বাংলা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে এই সবটাই নিজের জন্য, বাংলার মানুষের কথা তিনি আগেও ভাবেননি, আজও ভাবছেন না। এমনটাই জানালেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। এদিন মহালয়ার অনুষ্ঠানে হাজির হয়েচিলেন তিনি। এরপর সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। কী কী বললেন তিনি? চলুন জেনে নেওয়া যাক।
বাংলার মানুষের ভালো কামনা না করে দিল্লিতে মমতা : খোঁচা অগ্নিমিত্রার
এদিন শুরুতেই ইন্ডি জোট নিয়ে অগ্নিমিত্রা পাল জানান, মানুষই যদি আপনাকে ফেলে দেয়, ছুটিয়ে দেয়, বিতৃষ্ণা করে। তাহলে কিসের ইন্ডি জোট? বলার হলে, লোকের তো কাজই হল বলা, তাঁরা বলবেই। আজকে আমিও যখন কাজ করতে শুরু করেছি ভালো কাজ করারই চেষ্টা করছিলাম। রাস্তায় থুতু ফেলবেন না, ইউরিনেট করবেন না, প্লাস্টিক ব্যবহার করবেন না, আমাকে গালাগালি দিয়েছে সকাল থেকে রাত অবধি।
একইসাথে তিনি আরও জানান, শুরু করতো গালাগালি দিয়ে, শেষ করতো গালাগালি দিয়ে। অসুবিধা নেই তো! কাজ করছি বলেই গালাগালি খাচ্ছি, সেরকম আজকে খুব একটা অসুবিধা নেই। বিরোধীরা বলবেই! আজকে মোদিজি যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছে আজকে কে বলুন তো তিন নম্বর স্থানে কে করতে পেরেছে? আজকে ১৪ নম্বর না ১৫ নম্বরে ছিলাম আমরা। বর্তমানে তিন নম্বরে হতে চলেছে, কে করতে পেরেছে? হিংসা তো হবেই! আর এর পিছনে কিছু বড় বড় দেশ আছে। যারা ফান্ডিং করছে, যারা ইন্ধন দিচ্ছে।
আরও পড়ুনঃ সাধারণ মানুষের প্রতিবাদকে ভয় কিসের? দিল্লিতে মমতা গ্রেফতার হতেই প্রশ্ন অভিষেকের
সিজেপি সমর্থক ও ধ্রুব রাঠিদের প্রসঙ্গে তিনি বলেন, এরা হচ্ছে মানে ঘরের শত্রু বিভীষণ। যারা আজকে দেশ বিরোধিতা করে নিজেদের মানে পায়ের তলায় মাটি রাখতে চেষ্টা করছে। ধ্রুবরা বরাবরই দেশের বিরোধিতা করেছে। তিনি যদি আমাদের দেশের নাগরিকই না হন প্রশাসন আছে পুলিশ আছে সরকার আছে তারা দেখে কি করতে হবে।
দিল্লির CJP Protest এ গিয়ে গ্রেফতার মমতা ব্যানার্জী
মমতা ব্যানার্জীর দিল্লি গিয়ে গ্রেফতার হওয়া নিয়েও এদিন কটাক্ষ করেছেন অগ্নিমিত্রা। তিনি জানান, মমতা কবে বাংলা বাঙালির সম্মানটা রেখেছেন? আজকে ১৫টা বছর উনি অনেক কিছু করতে পারতেন, বাংলার জন্য বাঙালির জন্য। বাংলাকে আজকে পিছন দিকে হাঁটতে হতো না। এই ১৫ বছর উনি সবসময় তো ওনার ব্যানার্জী পরিবারের ভালোটা দেখেছেন। বাংলার মানুষের ভালো দেখেননি। আজকেও নিজের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, কোথায় তৃণমূল আমরা টেলিস্কোপ দিয়েও দেখতে পাচ্ছি না! খুঁজে পাচ্ছি না। আজকে মহালয়াতে উনি দৌড়চ্ছেন দিল্লিতে।
আরও পড়ুনঃ ককরোচ জনতা পার্টির বিক্ষোভে ‘উদ্বিগ্ন’ রাষ্ট্রসংঘ! বিবৃতি জারি করে কী জানাল ভারত?
অগ্নিমিত্রা আরও বলেন, আজকে এখানে থেকে বাংলার মানুষের ভালো কামনা করা উচিত ছিল মায়ের কাছে। কিন্তু বাংলার মানুষ কোনদিন ওনার কাছে প্রায়রিটি ছিল না। উনার কথার কি খুব একটা গুরুত্ব দেওয়া উচিত আপনার মনে হয়? আজকে যেভাবে শুবেন্দ অধিকারী সরকার এগচ্ছে আমরা এগবার চেষ্টা করছি, বাংলার মানুষ তো এতদিনে বুঝে গেছে সাড়ে চার মাস পাঁচ মাস আমাদের হতে চলল যে আমাদের ইন্টেনশনটা কি। সুতরাং মমতা বন্দোপাধ্যায় প্রিজন উঠে কি বললেন সেটা নিয়ে আমার মনে হয় আমার মন্তব্য করা উচিত না, ওটা টাইম ওয়েস্ট।













