সাধারণ মানুষের প্রতিবাদকে ভয় কিসের? দিল্লিতে মমতা গ্রেফতার হতেই প্রশ্ন অভিষেকের

Published on:

Published on:

Abhishek Banerjee speaks out after Mamata Banerjee taken in Prison Van after CJP Protest
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের (EC Gyanesh Kumar Resignation) দাবিতে শনিবার দিল্লিতে বিরাট কর্মসূচির ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি (CJP Protest)। সিজেপির ওই কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সহ বাংলার একাধিক পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। এবার সেই নিয়েই সরব অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

দিল্লিতে ধর্ণায় বসে গ্রেফতার মমতা

কিন্তু সেখানে বাধা পান মমতা। তবে পরে দিল্লির সাউথ অ্যাভিনিউয়ের বাড়ির সামনেই শনিবার সকালে ধর্নায় বসেছিলেন মমতা। সেখান থেকেই তাঁকে আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। তুলে নিয়ে যাওয়া হয় প্রিজ়ন ভ্যানে। যদিও শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট নাগাদ তাঁদের ছেড়ে দেওয়া হয়।

অন্যদিকে দিল্লীতে আন্দোলনরত মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করার ঘটনার প্রতিবাদে বিজেপি সরকারকে একহাত নিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি সরকারের তরুণ সমালোচনা করে তিনি প্রশ্ন তুলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছেন? তাঁকে আটক করা হয়েছে কেন?’

আরও পড়ুনঃ ভোটের সংখ্যা নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ! শতরূপ ঘোষের বিরুদ্ধে থানায় আইনজীবী

বিজেপি সরকারের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ এনে অভিষেক বলেছেন, বিজেপি সরকার যে হারে গোর চুরি করেছি তার ধরা পড়ে যাওয়ার ভয়েই তারা এই দমন শুরু করেছেন। তার কথায়, ‘এই রাজ্যের ভোটেও মানুষের ভোটাধিকার চুরি হয়েছে। বহু মানুষ আমাদের জানিয়েছেন। তা ধরা পড়ার ভয়েই পুলিশ নেমেছে।’

বিজেপি সরকারের আরও সমালোচনা করে অভিষেক বলেছেন, ‘যারা রাজনীতি করে না তাদেরকেও অ্যারেস্ট করেছে বিজেপি সরকার, দিল্লী পুলিশ। যদি এই সরকার সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়। তাহলে তারা প্রতিবাদকে এত ভয় পাচ্ছে কেন? কেন পশ্চিমবঙ্গ সরকার, কেন ভারত সরকার সাধারণ মানুষের এই প্রতিবাদকে এত ভয় পাচ্ছে। ‘
মোদি সরকারের আরও সমালোচনা করে অভিষেক বলেছেন, ‘আমি ধরে নিলাম আপনারা মানুষের সমর্থনে এসেছেন, মানুষের ভোটে জিতেছেন। তাহলে এই সুপার ইমারজেন্সি পরিস্থিতি তৈরি করতে হচ্ছে কেন?’

আরও পড়ুনঃ ইচ্ছেমত বাদ দেওয়া যাবে না নাম! ফর্ম-৭ নিয়ে বড় সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের

একইসাথে তিনি বলেছেন, ‘আপনারা সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরেও মেট্রো স্টেশন বন্ধ করে রাখছেন, রেল স্টেশন বন্ধ করে রাখছেন, এয়ারপোর্ট বন্ধ করে রাখছেন । আগে দেখতাম আন্দোলনকারীরা রেল অবরোধ করছে, আর এখন সরকার করছে।’

সবশেষে অভিষেক বলেছেন, ‘সাধারণ মানুষ যাতে প্রতিবাদ করতে না পারে, প্রতিবাদ সভায় পৌঁছাতে না পারে। সরকারের যে মনোভাব এবং মানুষকে ভয় পেয়ে তারা দিল্লী পুলিশ, কলকাতা পুলিশ, কখনও সিআরপিএফ , কাশ্মীরে যারা জঙ্গী দমন করত সেই বিশেষ পুলিশ বাহিনী নিয়ে এসে দিল্লীর পথ কার্যত অবরুদ্ধ করে দিয়েছন। সবশেষে তিনি বললেন, সাধারণ মানুষের আজকে যে হয়রানি হচ্ছে তার জন্য যদি কেউ দায়ী থাকেন তারা হল একমাত্র বিজেপি সরকার।’