Durga Puja 2026 Live Updates

ট্রেনে চড়ার পর মুহূর্তেই গন্তব্য! ভারতের ক্ষুদ্রতম রেলযাত্রা নিয়ে কৌতূহল তুঙ্গে

Published on:

Published on:

Indian Railways what is the fare for the shortest train journey in India
Follow

বাংলা হান্ট ডেস্ক: গণপরিবহনের অন্যতম মাধ্যম হল ট্রেন। গোটা দেশ হিসেবে শিরা-উপশিরার মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই ভারতীয় রেলের বিশাল নেটওয়ার্ক (Indian Railways)। ট্রেন যাত্রার কথা উঠলেই চোখের সামনে ভেসে উঠে শত শত ট্রেনের কথা। তবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছতে কখনো কখনো কেটে যায় কয়েকটা দিন। কিন্তু ভারতীয় রেলে এমন একটি রেলপথ আছে যেখানে মাত্র তিন কিলোমিটার দূরত্বে অতিক্রম করতে মাত্র সময় লাগে ৭ থেকে ৯ মিনিট। জানেন কি এমন রেলপথ কোথায় রয়েছে।

ভারতের সবচেয়ে ছোট ট্রেনযাত্রা ভাড়া কত? (Indian Railways)

নাগপুর-অজনি রেলপথকে ভারতের সবচেয়ে ছোট নির্ধারিত ট্রেনযাত্রাগুলির মধ্যে অন্যতম। বিভিন্ন ট্রেন এই প্রায় ৩ কিলোমিটার পথ অতিক্রম করতে সময় নেয় ৭ থেকে ৯ মিনিট। সময়সূচি অনুযায়ী, কয়েকটি ট্রেন মাত্র ৭ মিনিটেই এই দূরত্ব পেরিয়ে যায়।

Indian Railways what is the fare for the shortest train journey in India

আরও পড়ুন: পোস্ট অফিসে টাকা রাখলে কত সুদ? দেখে নিন সব স্কিমের রেট

দূরপাল্লার একাধিক ট্রেন নাগপুর জংশন এবং অজনি দুই স্টেশনের দূরত্ব যখন এতটাই কম, তখন ট্রেনে যাতায়াতের প্রয়োজন কেন?
আসলে, নাগপুর মহারাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ শহর। কাজ, পড়াশোনা এবং দৈনন্দিন নানা প্রয়োজনে শহরের বিভিন্ন প্রান্তে যাতায়াত করতে হয় বহু মানুষকে। দুই স্টেশনেই থামে। সেই ট্রেনগুলিতে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এই স্বল্প দূরত্বের টিকিট কেটে যাত্রা করা যায়।

মাত্র ৩ কিলোমিটার পথের রেলভাড়াও কিন্তু ট্রেনের শ্রেণি অনুযায়ী অনেকটা বদলে যেতে পারে। নাগপুর-অজনি রুটের পুরনো ভাড়ার তালিকায় জেনারেল ক্লাসের ভাড়া ৬০ টাকা এবং ফার্স্ট এসির ভাড়া সর্বোচ্চ ১,২৫৫ টাকা পর্যন্ত উল্লেখ করা হয়েছে (Indian Railways)।