বাংলা হান্ট ডেস্ক: উৎসবের মরশুমে পকেটে চাপ মধ্যবিত্তের। কারণ ফের একবার দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের (Fuel Price)। যার ফলে যথারীতি কপালে চিন্তার ভাঁজ পড়েছে মধ্যবিত্তের। পেট্রোলের দাম বাড়ানো হল ৫ টাকা প্রতি লিটারে। পাশাপাশি ডিজেলের দাম লিটার প্রতি তিন টাকা করে বাড়ানো হয়েছে। রবিবার থেকে এই নতুন দাম মূলত কার্যকর হয়েছে।
পুজোর আগে বড় ধাক্কা পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধি (Fuel Price)
এই জ্বালানির দাম বাড়ানোর (Fuel Price) সিদ্ধান্ত তবে এই মুহূর্তে সব সংস্থা নেয়নি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের নিয়ন্ত্রিত জিওবিপি পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ক্রুট অয়েল ও অন্যান্য পরিশোধিত পণ্যের দাম বাড়ার কারণেই জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থা।

আরও পড়ুন: ট্রেনে চড়ার পর মুহূর্তেই গন্তব্য! ভারতের ক্ষুদ্রতম রেলযাত্রা নিয়ে কৌতূহল তুঙ্গে
এক নজরে দেখে নিন নতুন পেট্রোলের দাম কত হল:
পেট্রোলের দাম লিটার প্রতি ৫ টাকা বাড়ানোর ফলে বর্তমানে এর দাম হয়েছে ১০৯.৮০ টাকা। ডিজেলের দাম পড়বে লিটার প্রতি ৯৭.৭৫ টাকা। তবে বিভিন্ন রাজ্যের ওপর লোকাল ট্যাক্স বসানো হচ্ছে। যার ফলে এর দাম ফের কিছুটা বাড়বে।
প্রসঙ্গত এই নিয়ে ১০ দিনে দ্বিতীয়বার বেসরকারি সংস্থায় দাম বাড়ালো পেট্রোল ও ডিজেলের। যদিও এর আগে গত তিন অক্টোবর নাইরা এনার্জি ও পেট্রোলের দাম লিটার প্রতি ৫ টাকা ও ডিজেলের দাম লিটার প্রতি তিন টাকা বাড়ানো হয়েছিল।
তবে একের পর এক বেসরকারি সংস্থা জ্বালানোর দাম বাড়াতেই প্রশ্ন উঠছে রাষ্ট্রায়ত্ব সংস্থা গুলি কি এবার পেট্রোল-ডিজেলের দাম বাড়াবে কিনা। যদিও এখনো পর্যন্ত ইন্ডিয়ান অয়েল, বিপিসিএল, এইচপিসিএল পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিতই রেখেছে (Fuel Price)।














