Durga Puja 2026 Live Updates

পিএম কিষানের কিস্তি কবে ঢুকবে? টাকা পেতে এখনই করুন এই ৩টি কাজ

Published on:

Published on:

PM-Kisan Samman Nidhi 6000 Benefit Farmers Can Apply Now
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পিএম কিষান (PM Kisan) যোজনার পরবর্তী কিস্তির টাকার অপেক্ষায় রয়েছেন দেশের কোটি কোটি কৃষক। এই প্রকল্পে বছরে মোট ৬,০০০ টাকা পান কৃষকরা। তিনটি কিস্তিতে ২,০০০ টাকা করে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হয়। এবার ২৪তম কিস্তির টাকা কবে আসবে, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। শোনা যাচ্ছে, অক্টোবর মাসে এই টাকা পাওয়া যেতে পারে। তবে কবে টাকা দেওয়া হবে, তা এখনও সরকার জানায়নি। তাই টাকা পাওয়ার আগে কৃষকদের তিনটি কাজ করে রাখা জরুরি।

PM Kisan : টাকা পেতে এই ৩টি কাজ করে নিন

এর আগে গত জুন মাসে কৃষকদের অ্যাকাউন্টে পিএম কিষান (PM Kisan) যোজনার টাকা ঢুকেছিল। এবার পরবর্তী কিস্তির জন্য অপেক্ষা করছেন তাঁরা। তবে কিছু কারণে টাকা আটকে যেতে পারে। তাই আগে থেকেই কয়েকটি বিষয় দেখে নেওয়া দরকার।

১. ই-কেওয়াইসি করে রাখুন

পিএম কিষানের (PM Kisan) টাকা পেতে ই-কেওয়াইসি করা থাকা দরকার। যাঁদের এখনও এই কাজ বাকি রয়েছে, তাঁরা দ্রুত তা করে নিন। প্রকল্পের সরকারি পোর্টালে গিয়ে ই-কেওয়াইসি করা যাবে।

২. ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ঠিক আছে কি না দেখুন

পিএম কিষান (PM Kisan) যোজনায় দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ঠিক রয়েছে কি না, তা মিলিয়ে নিন। কোনও ভুল থাকলে টাকা পেতে দেরি হতে পারে। তাই আগে থেকেই সব তথ্য ঠিক করে রাখা ভালো।

৩. বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখে নিন

আপনার কিস্তির টাকা (PM Kisan) পাওয়ার অবস্থা কী, তা জানতে সরকারি পোর্টালে গিয়ে বেনিফিশিয়ারি স্ট্যাটাস পরীক্ষা করুন। এর মাধ্যমে টাকা পাঠানোর বর্তমান অবস্থা জানা যাবে। কোনও সমস্যা থাকলে সেটাও বুঝতে পারবেন।

PM Kisan Yojana 24th installment transfer latest update

আরও পড়ুনঃ পুজোর ছুটির মধ্যেই কার্ড জমা দেওয়ার নির্দেশ! ৩১ অক্টোবর শেষ দিন, কী করবেন সরকারি কর্মীরা?

যাঁরা আগের কিস্তির টাকা (PM Kisan) পাননি, তাঁরাও নিজেদের পেমেন্ট স্ট্যাটাস দেখে নিন। এতে টাকা কেন আটকে রয়েছে, তা জানার সুযোগ থাকবে।