বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে প্রকাশ্যে রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত ‘রামায়ণ’ (Ramayana) এর মুক্তির তারিখ। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নবরাত্রি। আর নবরাত্রির সূচনালগ্নেই পোস্টার প্রকাশ করলেন নির্মাতারা। দীপাবলির আগেই পর্দায় শুরু হতে চলেছে রাম যুগ।
কবে মুক্তি পাবে রামায়ণ (Ramayana)
পোস্টার প্রকাশ করে বড় ঘোষণা করলেন নির্মাতারা। পোস্টারে ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে রাবণ রূপী যশকে। সামনে রাম, লক্ষ্মণ ও সীতা। পোস্টার শেয়ার করে লেখা হয়েছে, নবরাত্রির সূচনায় রাম যুগের আরম্ভ। ৫ নভেম্বর মুক্তি পাচ্ছে রামায়ণ। অর্থাৎ দীপাবলির কিছুদিন আগেই মুক্তি পাবে এই ছবি।

ছবি জুড়ে একাধিক চমক: বলিউডের এই বিগ বাজেট ছবিটি নিয়ে দীর্ঘদিন ধরেই উন্মাদনা তুঙ্গে দর্শক মহলে। ছবিতে জয় জয় রাম (Ramayana) গানটি গেয়েছেন অরিজিৎ সিং। সূত্রের খবর, গানটি গাওয়ার সময়ে নাকি আধ্যাত্মিক অনুভূতিতে বিভোর হয়ে গিয়েছিলেন অরিজিৎ। গানের মধ্যে তিনি এতটাই ডুবে গিয়েছিলেন যে একের পর এক টেক দিতে থাকেন। উপস্থিত কলাকুশলীরাও বাকরুদ্ধ হয়ে পড়েন গায়ককে দেখে।
আরও পড়ুন : সরকারি কর্মীদের জন্য DA নিয়ে সিদ্ধান্ত! দিওয়ালির আগেই মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে পারে সরকার
কবে মুক্তি পাবে: জয় জয় রাম গানটি লিখেছেন হিন্দি কবি ও গীতিকার কুমার বিশ্বাস। গানে সুর দিয়েছেন এ আর রহমান। গণেশ চতুর্থীতে মুক্তি পাওয়ার পর মাত্র কয়েক দিনেই কয়েক মিলিয়ন ভিউ হয়ে গিয়েছে গানটিতে।
আরও পড়ুন : একেবারে দোকানের মতো খাস্তা হবে হিঙের কচুরি, ফোরনে দিন এই উপকরণ
আসন্ন রামায়ণ (Ramayana) ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে রণবীর কাপুর, সাই পল্লবী এবং যশকে। দিওয়ালির আগেই এবার পর্দা কাঁপাবে রামায়ণ।














