বাংলা হান্ট ডেস্কঃ পাথরের রাজস্ব আদায়ে বীরভূমে নতুন রেকর্ড তৈরি হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, নবরাত্রির প্রথম দিনেই পাথরের ডিসিআর থেকে ৩ কোটি ৪৪ লক্ষ টাকা আদায় হয়েছে। চলতি অক্টোবর মাসের প্রথম ১১ দিনেই আদায়ের পরিমাণ ৩২ কোটি ১৭ লক্ষ টাকা। এই তথ্য জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন তিনি।
Suvendu Adhikari : অক্টোবরের প্রথম ১১ দিনেই আদায় ৩২ কোটি টাকার বেশি
নবরাত্রির দ্বিতীয় দিনে মা ব্রহ্মচারিনীর চরণে প্রণাম জানিয়ে নিজের ফেসবুক পোস্টে বীরভূমের রাজস্ব আদায়ের কথা তুলে ধরেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি লেখেন, মা সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুন। এরপরই বীরভূম জেলা প্রশাসনের সাফল্যের কথা জানান তিনি।
শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দাবি, নবরাত্রির প্রথম দিনেই পাথরের ডিসিআর থেকে ৩ কোটি ৪৪ লক্ষ টাকা আদায় হয়েছে। একদিনে এত টাকা আদায় আগে কখনও হয়নি। তিনি আরও জানান, গত বছর আগের সরকারের সময় পুরো অক্টোবর মাসে এই খাত থেকে ৩ কোটি ২৮ লক্ষ টাকা আদায় হয়েছিল।
অন্যদিকে, চলতি বছরের অক্টোবর মাসের প্রথম ১১ দিনেই আদায় হয়েছে ৩২ কোটি ১৭ লক্ষ টাকা। এই হিসাব তুলে ধরে শুভেন্দু আশা প্রকাশ করেছেন, এবার পাথরের রাজস্ব থেকে মাসে ১০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যাবে।
আরও পড়ুনঃ পিএম কিষানের কিস্তি কবে ঢুকবে? টাকা পেতে এখনই করুন এই ৩টি কাজ
রাজস্ব ফাঁকি বন্ধ করা এবং সরকারি কোষাগারে আয় বাড়ানোর জন্য বীরভূম জেলা প্রশাসন ও ভূমি দফতরকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তাঁর কথায়, স্বচ্ছ প্রশাসন বজায় রাখা এবং নিয়ম মেনে রাজস্ব আদায় করাই তাঁদের লক্ষ্য। পোস্টের শেষে ‘জয় মা দুর্গা’ লেখেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।














