বাংলা হান্ট ডেস্ক: পুজোর মরশুমে আমরা নানান রকম পদ খেতে বরাবর ভালোবাসি। আর সেই পদ যদি বিরিয়ানি হয় তাহলে তো কোন কথাই নেই। তবে বিরিয়ানি বললে সবার আগে চিকেন অথবা মাটনের কথা মাথায় আসবে। কিন্তু আজ আপনাদের কি চিকেন বা মাটার নয় বরং ডিম দিয়ে শেখাবো কিভাবে আপনি বানিয়ে ফেলতে পারবেন বাড়িতেই রেস্টুরেন্ট স্টাইল এর বিরিয়ানি। দেখে নিন তার প্রণালী (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন ডিম বিরিয়ানি (Recipe)
বিরিয়ানি লাভারদের কাছে এই রান্নাটি বরাবরই অমৃত সমান। তবে ইদানিং জায়গাতে আলু বা ডিম বিরিয়ানি পাওয়াটা কষ্টদায়ক হয়ে দাঁড়াচ্ছে। এবার আপনি যদি বিরিয়ানি খেতে ভালোবাসেন তাও আবার চিকেন বা মটন বাদে। তাহলে ডিম দিয়ে বানিয়ে ফেলতে পারেন ঘরোয়া তবে রেস্টুরেন্ট স্টাইল এর বিরিয়ানি। কিভাবে বানাবেন তার প্রণালী রইল (Recipe)।

আরও পড়ুন: সোনার দামে বড় চমক! দেবীপক্ষের শুরুতে কলকাতায় গয়না কিনতে খরচ কত হবে?
উপকরণ
ডিম ৬টি (সেদ্ধ করে অল্প তেলে লাল করে ভেজে রাখা)
পেঁয়াজ কুচি ১ কাপ
পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ
আদা বাটা ১ টেবিল চামচ
রসুন বাটা ১ টেবিল চামচ
হলুদ গুঁড়া হাফ চা চামচ
জিরাবাটা ১চা চামচ
দারুচিনি ২ টি
এলাচ ৪ টি
তেজপাতা ২ টি
গরম মশলা পাউডার ১/২ চা চামচ
টক দই ১/২ কাপ
কাঁচা লঙ্কা বাটা ২ চা চামচ
পোস্ত দানা, কিশমিস ৭/৮ টি
জয়ত্রি, জায়ফল বাটা মিলে ২ চা চামচ
লেবুর রস ১ টেবিল চামচ
তেল হাফ কাপ
ঘি ১ টেবিল চামচ
লবণ স্বাদমতো
পেঁয়াজ বেরেস্তা
প্রণালী: প্রথমে চালটা ভালোভাবে ধুয়ে নিন। পাশাপাশি ডিম গুলোকে সিদ্ধ করে নিন। এরপর হাঁড়িতে তেল দিন। তারপর তার মধ্যে দারচিনি এলাচ ও তেজপাতা এবং পেঁয়াজকুচি দিয়ে ভালোভাবে ভেজে নিন। তারপর পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে তাতে হলুদ গুঁড়ো, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা,জিরা বাটা, টক দই, লবণ, পোস্ত দানা, কিসমিস, জয়ত্রী, জয়ফল বাটা গরম মশলা পাউডার ও লেবুর রস এক টেবিল চামচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এরপর মশলা ভালোভাবে কষে গেলে তার মধ্যে সিদ্ধ করে রাখার ডিম গুলো দিয়ে দিন। তারপর তার মধ্যে হাফ কাপ গরম জল দিন। এরপর নাড়াচাড়া করে রান্না করতে থাকুন। তারপর তার মধ্যে ভাত দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ওপরে সামান্য ঘি ও পেঁয়াজ ভাজা ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন (Recipe)।














