Durga Puja 2026 Live Updates

ঘরে বসেই সম্ভব মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার KYC! কীভাবে করবেন জানুন

Published on:

Published on:

Mukhyamantri Swasthya Bima Yojana KYC update online process explained
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের যেসব নাগরিক আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পাবেন না, তাঁদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা (Mukhyamantri Swasthya Bima Yojana) এনেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই এই প্রকল্পের (Government Scheme) কেওয়াইসি আপডেট শুরু হয়েছে। বাড়ি বসে কীভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে জেনে নিন।

মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার কেওয়াইসি করার পদ্ধতি | (Mukhyamantri Swasthya Bima Yojana)

সদ্য সমাপ্ত সেবা সেতু ক্যাম্পে গিয়ে অনেকেই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার কেওয়াইসি করতে পারেননি। তাঁরা চাইলে এবার বাড়ি বসেই এই কাজ সেরে ফেলতে পারেন। এর জন্য প্রথমে মোবাইল বা কম্পিউটারে https://beneficiary.nha.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে।

আরও পড়ুনঃ রাজ্যে পালাবদল হতেই নিয়োগে গতি! নভেম্বরের শেষে ফের পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি জারির ঘোষণা মুখ্যমন্ত্রীর

সেখানে নিজের মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে ক্যাপচা কোড বসাতে হবে। এরপর ওটিপি দিতে হবে। এরপর স্ক্রিনে একটি পেজ খুললে নিজের রাজ্য ও জেলা নির্বাচন করতে হবে। পরবর্তী ধাপে উপভোক্তার পরিচয় যাচাই করা হবে।

এই অংশে আধার কার্ড, পিএমজে কার্ড ও ফ্যামিলি আইডি রেশন কার্ডের অপশন থাকবে। সেখানে আধার কার্ড অপশনে ক্লিক করে নিজের আধার নম্বর দিতে হবে। এরপর ফের একটি ক্যাপচা কোড বসাতে হবে।

এরপর উপভোক্তাকে নিজের আধার কার্ড ও রেশন কার্ডের তথ্য ভালো করে মিলিয়ে নিতে হবে। নাম, পরিচয় বা অন্যান্য প্রয়োজনীয় তথ্যের মধ্যে যদি কোনও অমিল থাকে তাহলে পরিবারের তথ্য খুঁজে পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। পরিবারের সদস্যদের তালিকা ভালোভাবে দেখে নিতে হবে। কোনও তথ্য যদি ভুল থাকে বা কোনও সদস্যের বিবরণ যদি না দেখায়, তাহলে আগে আলাদাভাবে সেই সমস্যার সমাধান করতে হবে।

এরপর অ্যাকশন অপশন থেকে উপভোক্তাকে কেওয়াইসি সেরে ফেলতে হবে। পরিচয় যাচাইয়ের জন্য যদি অতিরিক্ত তথ্য বা ওটিপি চাওয়া হয়, তাহলে সরকারি ওয়েবসাইটের নির্দেশ অনুসারে সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

Mukhyamantri Swasthya Bima Yojana

এক্ষেত্রে জানিয়ে রাখি, পোর্টালে লগ ইন হয়েছে মানেই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার কেওয়াইসি হবেই, এমনটা নিশ্চিত নয়। প্রকল্পের যোগ্যতা থেকে শুরু করে পোর্টালে উপলব্ধ সুবিধা ও সরকারি অনুমোদনের উপর সম্পূর্ণ প্রক্রিয়া নির্ভরশীল। সেই কারণে আবেদনের আগে পোর্টালে দেখানো নির্দেশ ভালো করে পড়ে নেওয়া উচিত।

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর আয়ুষ্মান ভারত যোজনা ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা চালু করেছে। দু’টি প্রকল্প একদিন থেকেই শুরু হয়েছে। এবার উপভোক্তারা চাইলে বাড়ি বসে মোবাইলের মাধ্যমে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার কেওয়াইসি সেরে ফেলতে পারেন।