Durga Puja 2026 Live Updates

রেশন কার্ড সংক্রান্ত সমস্যার অভিযোগ জানানোর সহজ উপায়! অনলাইন পদ্ধতি জানুন

Published on:

Published on:

How to complaint about Ration Card through WhatsApp and Mera Ration App
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রেশন কার্ড (Ration Card) সংক্রান্ত কোনও সমস্যা থাকলে এবার সহজেই জানানো যাবে অভিযোগ। নির্দিষ্ট পরিমাণের চেয়ে কম রেশন পেলে, চাল-গমের মতো খাদ্যশস্য পেতে দেরি হলে বা রেশন দোকানে অন্য কোনও সমস্যার সম্মুখীন হলে অন্ন সহায়তা হোয়াটসঅ্যাপ, মেরা রেশন অ্যাপ (Mera Ration App) ও সেন্ট্রালাইজড পাবলিক গ্রিভেন্স রিড্রেস অ্যান্ড মনিটরিং সিস্টেম পোর্টালের মাধ্যমে তার সমাধান করা যেতে পারে। বাড়ি বসে কোন পদ্ধতিতে কীভাবে অভিযোগ জানাতে হবে জেনে নিন।

রেশন কার্ড সংক্রান্ত সমস্যার অভিযোগ জানানো আরও সহজ | (Ration Card)

যে কোনও ভারতীয় নাগরিকের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নথি হল রেশন কার্ড। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া থেকে শুরু করে প্রত্যেক মাসে রেশন তুলতে এই কার্ড দরকার হয়। সেই রেশন পরিষেবা ও রেশন কার্ড সংক্রান্ত কোনও অভিযোগ জানানোর হলে হাতের কাছে রেশন কার্ডের বিবরণ ও লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্য রেখে দেওয়া উচিত।

আরও পড়ুনঃ পুজোর আবহে মিড ডে মিলেও চমক! গরম গরম চিকেন বিরিয়ানি পেয়ে খুশিতে ডগমগ পড়ুয়ারা

রেশন কার্ড সংক্রান্ত কোনও সমস্যা জানাতে অন্ন সহায়তা হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করা যেতে পারে। সেই নম্বরটি হল ৯৮৬৮২০০৪৪৫। অভিযোগ জানানোর সময় স্পষ্টভাবে সমস্যা ব্যাখ্যা করতে হবে। পাশাপাশি রেশন দোকানের নাম, রেশন কার্ডের তথ্য, ঘটনার তারিখ সহ যাবতীয় প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখ করা ভালো।

ভবিষ্যতে ফলো আপের জন্য অভিযোগের রেফারেন্স নম্বরের একটি কপি নিজের কাছে রেখে দেওয়া উচিত। তবে ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে নিশ্চিত হয়ে নেওয়া উচিত যে নম্বরটি অফিশিয়াল। সেটা নিশ্চিত না হয়ে কোনও তথ্য না শেয়ার করাই সমীচীন।

পাশাপাশি রেশন বিষয়ক সহায়তার জন্য ১৪৪৫৭ আইভিআরএস হেল্পলাইন নম্বর রয়েছে। সেখানে টেলিফোন মেনু ব্যবহার করে নানা ধরণের পরিষেবা পাওয়া যেতে পারে। তবে নিজ রাজ্য ও এলাকার উপলব্ধ সুবিধার উপর ভিত্তি করে এই হেল্পলাইন নম্বরের মাধ্যমে অভিযোগ জানাতে বা তথ্য জানতে পারেন উপভোক্তারা।

এছাড়া মেরা রেশন অ্যাপের মাধ্যমেও রেশন সংক্রান্ত অভিযোগ জানানো বা রেশন সংক্রান্ত তথ্য পাওয়া সম্ভব। এর জন্য প্রথমে প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করতে হবে। অফিশিয়াল অ্যাপ ব্যবহার করছেন সেই বিষয়ে নিশ্চিত হয়েই যাবতীয় তথ্যাদি শেয়ার করা উচিত। তবে ব্যবহারকারীর অবস্থান ও পরিষেবার উপর ভিত্তি করে উপলব্ধ বিকল্প আলাদা হতে পারে।

Ration card

সেন্ট্রালাইজড পাবলিক গ্রিভেন্স রিড্রেস অ্যান্ড মনিটরিং সিস্টেম পোর্টালের মাধ্যমে রেশন সংক্রান্ত সমস্যার অভিযোগ জানানো সম্ভব। এটি সরকারি বিভাগ ও জনসেবা সংক্রান্ত অভিযোগ জানানোর একটি অনলাইন মাধ্যম। এখানে অভিযোগ জানানোর পাশাপাশি স্ট্যাটাস যাচাই করাও সম্ভব।

রেশন কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। বর্তমানে এই কার্ড সংক্রান্ত কোনও সমস্যা দেখা দিলে বাড়ি বসে অনলাইনে নানা ভাবে অভিযোগ জানানো সম্ভব।