বাংলা হান্ট ডেস্ক: পূজোর সময় আপনি যদি চান নিরামিষ পদ রান্না করতে কিন্তু সুস্বাদু হবে সেটাই তাহলে আজকে প্রতিবেদন আপনার জন্য। কারণ আজকের দিনে সকলে প্ল্যান করে ফেলেছেন পুজোর কোন দিন কি রান্না করা যেতে পারে। আর আপনি যদি এখন অব্দি সেই প্ল্যান না করে থাকেন তাহলে দেখে ফেলুন আজকের রেসিপি। রইল ঠাকুরবাড়ির স্পেশাল বেগুনের কোর্মা তৈরীর প্রণালী (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু বেগুনের কোর্মা (Recipe)
আপনি যদি চান ঝটপট কোন রান্না করতে তাহলে আজকে রেসিপিটা শুধুমাত্র আপনার জন্য। কারণ বেগুন দিয়ে আজকে এমন এক ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যা আপনি সামান্য কিছু সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন। দেখে নিন তার প্রণালী (Recipe)।

আরও পড়ুন: পুজোয় দু’দিনের ট্রিপ, মেঘে ঢাকা রংবুলের সৌন্দর্য মুগ্ধ করবে আপনাকে
উপকরণ
৪-৫টি বেগুন, ১ কাপ টকদই, ১/২ কাপ টমেটো কুচি, ১/২ চা চামচ আদা বাটা, এক চা চামচ গোটা গরম মশলা, ১টা তেজপাতা, ১ চামচ শাহ জিরে গুঁড়ো, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ লঙ্কা গুঁড়ো, এক চিমটে হিং, ১ টেবিল চামচ ঘি, ২-৩ টেবিল চামচ সর্ষের তেল এবংপরিমাণ মতো নুন ও চিনি।
প্রণালী: বেগুনগুলো লম্বা করে কেটে নিন। নুন-হলুদ মাখিয়ে রাখুন। তারপরে অল্প তেলে ভেজে তুলে নিন।এ বার ওই তেলেই তেজপাতা ফোড়ন দিন। তার সঙ্গে গোটা গরম মশলাগুলো অল্প থেঁতো করে ফোড়ন দিন। আদা বাটা দিয়ে অল্প নেড়ে চেড়ে নিন। মশলা কষা হয়ে গেলে এতে ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিন। মিশ্রণটি ফুটে গেলে এতে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিন। স্বাদমতো নুন-চিনি মিশিয়ে দিন।ঢাকা দিয়ে বেগুনের কোর্মা রান্না করুন। এরপর রান্না হয়ে গেল গরম গরম পরিবেশন করুন (Recipe)।














