Durga Puja 2026 Live Updates

আরও বাড়ল পাহাড়ের আকর্ষণ, পুজোর মুখে পর্যটকদের জন্য বড় উপহার রেলের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : পুজোর মুখে পর্যটকদের জন্য বড় খবর। এবার কার্শিয়াংয়ে শুরু হল দার্জিলিং হিমালয়ান রেলওয়ের নতুন টয় ট্রেন (Toy Train) পরিষেবা। আঞ্চলিক পর্যটন ও ঐতিহ্য সংরক্ষণের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। পুজোর মরশুমে পর্যটকদের জন্য এ এক দারুণ উপহার হতে চলেছে।

পাহাড়ে পর্যটকদের জন্য নতুন টয় ট্রেন (Toy Train) পরিষেবা

নতুন টয় ট্রেনের নাম দেওয়া হয়েছে ‘মুক্তধারা’। ডিজেল চালিত ট্রেন নম্বর ০২৫৪৩ কার্শিয়াং থেকে মহানদী এবং মহানদী থেকে কার্শিয়াং পর্যন্ত চলাচল করবে। রবিবার কার্শিয়াং রেলওয়ে স্টেশনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় ট্রেনটির।

New toy train service in kurseong

কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য রেলের: রেলের তরফে জানানো হয়েছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়েই এই ট্রেনের নাম রাখা হয়েছে মুক্তধারা। পাহাড়ের প্রতি কবিগুরুর অনুরাগ তাঁর বিভিন্ন কবিতা ও লেখনীতেই ফুটে ওঠে। নতুন টয় ট্রেন (Toy Train) পরিষেবা পাহাড়ের সৌন্দর্যকে কাব্যিক রূপ দেবে। পাহাড়ি ঝরনা, কুয়াশা মাখা পাহাড়ি পথ বেয়ে এগিয়ে চলবে টয় ট্রেন।

আরও পড়ুন : ৭ দিন ধরে বাতিল মেমু-এক্সপ্রেস, রুট বদল একাধিক ট্রেনের, পুজোর মুখে ভোগান্তি যাত্রীদের

কেন এই উদ্যোগ: পর্যটক থেকে প্রকৃতিপ্রেমী ও ঐতিহ্যপ্রেমীদের জন্য এক মনোমুগ্ধকর অভিজ্ঞতা নিয়ে আসবে এই নতুন টয় ট্রেন পরিষেবা। স্থানীয় প্রাকৃতিক জলপ্রপাতের নাম অনুসরণ করে এই বিশেষ পরিষেবা চালু করা হয়েছে। পর্যটকদের ভ্রমণের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে এই নতুন পরিষেবা।

আরও পড়ুন : ঘন্টার পর ঘন্টা দাঁড়াতে হবে না লাইনে, ঘরে বসেই কাটুন মেট্রো টিকিট, কীভাবে?

ট্রেন নম্বর ০২৫৪৩ কার্শিয়াং থেকে মহানদী এবং মহানদী থেকে কার্শিয়াং রুটে চলাচল করবে। দুপুর ৩ টে ১৫ থেকে বিকেল ৫ টা পর্যন্ত ঠিক করা হয়েছে এই ট্রেনের সময়সূচী।