Durga Puja 2026 Live Updates

স্কুলে দেরিতে এসেছিলেন মা! তাতেই ঘুরে গেল ভাগ্য, ক্রিকেটার হয়ে রঞ্জি ট্রফির ম্যাচে ৯ উইকেট নিলেন তনয়

Published on:

Published on:

Tanay Thyagarajan takes 9 wickets against Tripura in Ranji Trophy.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ২০২৬-২৭ রঞ্জি ট্রফির মরসুমে ইতিমধ্যেই নিজেদের প্রথম জয় অর্জন করেছে হায়দরাবাদ। যেখানে হায়দরাবাদ ত্রিপুরাকে এক ইনিংস ও ৪০ রানে পরাজিত করে। এদিকে, হায়দরাবাদের প্রথম জয়ের নায়ক ছিলেন তনয় ত্যাগরাজন (Tanay Thyagarajan)। যিনি ম্যাচে (Ranji Trophy) ৯ টি উইকেট নিয়েছিলেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই মরসুমে প্রথম জয়ী দলও হলো হায়দরাবাদ। ওই ম্যাচে ত্রিপুরা তাদের প্রথম ইনিংসে মাত্র ১৩৪ রান করার পর হায়দরাবাদ (Hyderabad) তাদের ইনিংসে ২৯৪ রান তোলে। দ্বিতীয় ইনিংসে ত্রিপুরা মাত্র ১২০ রানে অলআউট হয়ে যাওয়ায় হায়দরাবাদ ইনিংসের ব্যবধানে জয় ও ৭ পয়েন্ট অর্জন করে। এদিকে, বর্তমান প্রতিবেদনে আমরা তনয় ত্যাগরাজনের প্রসঙ্গ উপস্থাপিত করব। যাঁর ক্রিকেটার হয়ে ওঠার নেপথ্যে থাকা ঘটনা সবাইকে অবাক করবে।

রঞ্জি ট্রফিতে ত্রিপুরার বিরুদ্ধে ম্যাচে ৯ উইকেট নিলেন তনয় (Tanay Thyagarajan):

মায়ের স্কুলে দেরিতে আসার কারণেই ঘুরে গেল ভাগ্য: জানিয়ে রাখি যে, তনয় ত্যাগরাজন হায়দরাবাদের একজন বাঁ-হাতি স্পিনার। ৩০ বছর বয়সী এই খেলোয়াড় ৩৭ টি ফার্স্ট ক্লাস ম্যাচে ১৭০ টি উইকেট নিয়েছেন। যার মধ্যে ১২ বার ‘ফাইভ উইকেট হল’ এবং দু’বার ‘টেন উইকেট হল’ রয়েছে।

Tanay Thyagarajan takes 9 wickets against Tripura in Ranji Trophy.

জানিয়ে রাখি যে, তনয়ের ক্রিকেটার হয়ে ওঠার কাহিনিটি বেশ অন্যরকম।  তিনি ছোটবেলায় কলকাতায় পড়াশোনা করতেন। তনয়ের ৮ বছর বয়সে একদিন তাঁর মা তাঁকে স্কুল থেকে নিয়ে আসার ক্ষেত্রে দেরি করেন। সেই সময়ে তনয়ের স্কুলের কোচ তাঁকে বল করতে বলেন। যেখানে তনয় দুর্দান্ত বল করেন এবং কোচও মুগ্ধ হন। আর এইভাবেই তনয়ের ক্রিকেট যাত্রা শুরু হয়।

আরও পড়ুন: বাগদানের পর হয়েছিল বিচ্ছেদ! দূরত্ব ঘুঁচিয়ে ফের সম্পর্কে জোড়া লাগালেন পৃথ্বী শ-আকৃতি আগরওয়াল

তনয়ের কেরিয়ার: উল্লেখ্য যে, ২০০৭ সালে তনয়ের বাবার কলকাতা থেকে হায়দরাবাদে বদলি হন এবং তনয় সেখানেই ক্রিকেটের কোচিং নিতে থাকেন। হায়দরাবাদে তাঁর মেন্টর অভিজিৎ চ্যাটার্জি এবং কোচ আদনান বাফনা তনয়ের বোলিংকে শক্তিশালী করার কাজে মনোযোগ দেন।

আরও পড়ুন: ‘স্বদেশি 5G ব্যবহার করে গ্রাহকরা গর্বিত হবেন’, জোরকদমে প্রস্তুতি BSNL-এর, সামনে এল বড় আপডেট

২০১৭ সালে তনয় লিস্ট এ ক্রিকেটে অভিষেক করেন। ২০১৮-১৯ সালে তিনি রঞ্জি ক্রিকেটে অভিষেক করেন এবং প্রথম ৫ পাঁচ ম্যাচে ১৭ টি উইকেট নেন। ২০২৩-২৪ সালে তিনি ৭ ম্যাচে ৫৬ টি উইকেট নেন। যার মধ্যে সাতটি ফাইভ উইকেট হল ছিল। ২০২৪-এর IPL-এ পাঞ্জাব কিংস তাঁকে ২০ লক্ষ টাকায় কিনেছিল। কিন্তু, তনয় IPL-এ অভিষেকের সুযোগ পাননি। এখন রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে তনয় আবারও তাঁর দলকে জয় অর্জনের ক্ষেত্রে সুবিধা প্রদান করেছেন।