বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘদিন ধরে টিম ইন্ডিয়ার বাইরে থাকলেও নিজের ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে বারংবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন পৃথ্বী শ (Prithvi Shaw-Akriti Agarwal)। এবার ফের তিনি চর্চায় রয়েছেন। মূলত, গত মাসে পৃথ্বীর বাগদত্তা তথা অভিনেত্রী আকৃতি আগরওয়ালের সঙ্গে বাগদান (Engagement) ভেঙে যাওয়ার বিষয়টি সামনে এসেছিল। কিন্তু, তাঁরা এখন তাঁদের সম্পর্ককে (Relation) আরও একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
দূরত্ব ঘুঁচিয়ে ফের সম্পর্কে জোড়া লাগালেন পৃথ্বী শ-আকৃতি আগরওয়াল (Prithvi Shaw-Akriti Agarwal):
জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই আকৃতি আগরওয়াল সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে জানিয়েছেন যে, তাঁদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে গেছে এবং তাঁরা আবার এক হয়েছেন। পৃথ্বী ও আকৃতি গত দু’বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন। চলতি বছরের ৮ মার্চ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে তাঁদের বাগদান সম্পন্ন হয়। কিন্তু, বাগদানের মাত্র ৬ মাস পরেই গত মাসে তারা দু’জনেই নিজেদের বিচ্ছেদের ঘোষণা করেন।
View this post on Instagram
উল্লেখ্য যে, ইনস্টাগ্রামে শেয়ার করা একটি পোস্টে আকৃতি তাঁর অতীতের সিদ্ধান্তের সম্পূর্ণ দায়ভার নিয়েছেন। আকৃতি লিখেছেন, ‘যখন আমি আমার বাগদান ভেঙে দিয়েছিলাম, তখন আমি আমার কাছের মানুষদের মতামতের দ্বারা প্রভাবিত হয়েছিলাম। যাঁরা মনে করতেন যে, তাঁরা আমাদের সম্পর্কটা আমার চেয়েও ভালো জানে। আমার মনে হচ্ছে, আমাকে ভুল পথে চালিত করা হয়েছে এবং আমি স্পষ্ট আলোচনা ছাড়াই এই বড় সিদ্ধান্তটি নিয়েছিলাম। এর জন্য আমি দায়ী।’
আরও পড়ুন: ‘স্বদেশি 5G ব্যবহার করে গ্রাহকরা গর্বিত হবেন’, জোরকদমে প্রস্তুতি BSNL-এর, সামনে এল বড় আপডেট
আকৃতি আগরওয়াল আরও বলেন, ‘আমি এই সিদ্ধান্তের এবং এর ফলে সৃষ্ট আঘাতের সম্পূর্ণ দায়ভার নিচ্ছি।’ আকৃতি স্পষ্ট জানান যে, তাঁদের দু’জনের মধ্যে খোলামেলা আলোচনা হয়েছে, তারা একে অপরকে বুঝতে পেরেছেন এবং পুনরায় একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এর পাশাপাশি তিনি তাঁর নতুন সূচনা ও ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানানোর জন্য সকলের কাছে আবেদন করেছেন।
আরও পড়ুন: ইরান যুদ্ধের আবহেই বড় পদক্ষেপ! মধ্যপ্রাচ্যের এই দেশে ১,০২,২১০ টন চাল পাঠাচ্ছে ভারত
জানিয়ে রাখি যে, আকৃতি আগরওয়াল একজন সুপরিচিত ইনফ্লুয়েন্সার এবং ইনস্টাগ্রামে তাঁর লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে। তিনি অভিনয় জগতের সঙ্গেও যুক্ত এবং বিভিন্ন প্রজেক্ট ও ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে নিজের ছাপ রেখেছেন। এমতাবস্থায়, পৃথ্বী এবং আকৃতির সম্পর্কের নতুন সূচনায় তাঁদের শুভকামনা জানিয়েছেন অনুরাগীরা।














