বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) ফের হারের মুখ দেখলো শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) ভারতীয় দল (Indian Cricket Team)। সাই হোপের (Shai Hope) শতরানে ভর করে ভারতের সামনে জয়ের জন্য ২৪৮ রানের টার্গেট সেট করেছিল ক্যারিবিয়ানরা। কিন্তু সেই পাহাড় সমান রান তারা করতে গিয়ে বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেন ভারতীয় ব্যাটাররা। ফলস্বরূপ ২৩ রানের ব্যবধানে ম্যাচ জিতে শেষ ম্যাচ অবধি উত্তেজনা বাঁচিয়ে রাখলো ওয়েস্ট ইন্ডিজ।

এদিন ভারতীয় বোলাররা ওয়েস্ট ইন্ডিজ বেটারদের সামনে রীতিমতো অসহায় হয়ে পড়েছিলেন। ম্যাচে ভারতে হয়ে সবচেয়ে কৃপন বোলিং করা প্রিন্স যাদবও ৯-এর ইকোনমি রেটে বোলিং করেছেন। ইনিংসের শেষ দুই বলে নীতিশ রেড্ডিকে দুইবার গ্যালারিতে পাঠিয়ে ৫০ বলে ৯ টি ছক্কা ও ৪ টি চার সহ নিজের শতরান সম্পূর্ণ করেন হোপ।
আরও পড়ুন: আরও একটি বিশ্বরেকর্ডের ভাঙার মুখে বিরাট কোহলি! প্রয়োজন মাত্র ৭৫ রান
রান তাড়া করতে নেমে শুরুটা বিধ্বংসী ব্যাটিং শুরু করেন সঞ্জু স্যামসন। ২০ বলে নিজের হাফসেঞ্চুরি সম্পূর্ণ করেন তিনি। মারেন ৬ টি চার ও ৪ টি ছক্কা। তিনি যখন ৫৩ রান করে ড্রেসিংরুমে ফেরেন তখন অপর ওপেনার অভিষেক শর্মার নামের পাশে মাত্র ৩ রান। কিন্তু তার পরে ভারতের আর কোনও ব্যাটার বড় ইনিংস খেলতে ব্যর্থ হন।
তিলক ভার্মা (৪২) ও নীতিশ রেড্ডি (৪০) এরপর কিছুটা চেষ্টা করেন। কিন্তু ২৪৭ রান তাড়া করতে নেমে তাদের সেই স্ট্রাইক রেট ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না। ৫ উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিংয়ের কোমড় ভেঙে দেন কিমো পল। হায়দ্রাবাদের মাটিতে প্রথমবারের জন্য পরাজয়ের মুখ দেখে ভারতীয় দল।
আরও পড়ুন: কোহলি আর রোহিত কি ২০২৭ বিশ্বকাপে খেলবেন? এবার গম্ভীরকে উদ্দেশ্য করে পাকা খবর দিলো BCCI
এদিন ব্যাট হাতে অভিষেক শর্মা (২৯) দীর্ঘ সময় ক্রিজে কাটিয়েও বড় রান করতে ব্যর্থ হন। শুরু থেকেই অতি আগ্রাসী হতে গিয়ে উইকেট খোয়ান ঈশান (৬)। ভালো শুরু করেও সেট হওয়ার আগে ফিরে যান শ্রেয়স। এভাবেই ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে যায় ভারত। ব্যাঙ্গালোরে যাতে এই ভুল না হয় তার জন্য সম্পূর্ণ চেষ্টা করতে হবে গৌতম গম্ভীরের ছেলেদের।














