Durga Puja 2026 Live Updates

অ্যাপ ছাড়াই কাটুন টিকিট, ১২ স্টেশনে বিশেষ ব্যবস্থা মেট্রো কর্তৃপক্ষের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : দুর্গাপুজোয় এবার পাতালপথে ঠাকুর দেখার হিড়িক বেশি। বাস ট্রেন ছেড়ে অধিকাংশ মানুষই বেছে নিয়েছেন মেট্রো (Kolkata Metro)। ফলাফল, দ্বিতীয়া তৃতীয়া থেকেই মেট্রোতে অষ্টমী নবমীর ভিড়। বিশেষ করে ব্লু লাইনে উপচে পড়ছে ভিড়। এই ভিড়ে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তবে এখন অবশ্য অ্যাপের মাধ্যমে অনলাইনে টিকিট কাটার সুবিধা রয়েছে। কিন্তু তাদের কাছে অ্যাপ নেই তারা কী করবেন?

মেট্রোর (Kolkata Metro) টিকিট কাটতে লাগবে না মোবাইল অ্যাপ

পুজোর ভিড়ে যাত্রীদের সুবিধার্থে বড় ঘোষণা করেছেন কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর তরফে জানানো হয়েছে, এই নতুন টিকেটিং ব্যবস্থার অধীনে যাত্রীদের আলাদা করে কোনও বিশেষ মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে না। নির্দিষ্ট মেট্রো স্টেশনগুলিতে পেস্ট করা কিউআর কোড স্টিকার নিজের স্মার্টফোন দিয়ে স্ক্যান করেই কেটে নেওয়া যাবে মেট্রো যাত্রার টিকিট। এছাড়া ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম পেটিএম অ্যাপের মেট্রো টিকিট বুক করা যাবে। ডিজিটাল টিকিট গেটে স্ক্যান করেই প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবেন যাত্রীরা।

Kolkata Metro no app special ticketing arrangements

কোন কোন স্টেশনে সুবিধা: প্রাথমিক ভাবে শহরের ব্যস্ত ও প্রধান ১২ টি মেট্রো স্টেশনে কিউআর কোড ভিত্তিক টিকেটিং ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্লু লাইনের দক্ষিণেশ্বর, দমদম, শোভাবাজার-সুতানুটি, এসপ্ল্যানেড, কালীঘাট, রবীন্দ্র সরোবর এবং মহানায়ক উত্তম কুমার স্টেশন। এছাড়া গ্রিন লাইনে হাওড়া, শিয়ালদহ, সল্টলেক সেক্টর ফাইভ, দমদম ক্যান্টনমেন্টে রয়েছে এই ব্যবস্থা।

আরও পড়ুন : ‘বিচারব্যবস্থাকে কেউ ভয় দেখাতে পারবে না’, রাহুল গান্ধীর আচরণে অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট

বাকি স্টেশনেও ব্যবস্থা: মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কেমন সাড়া পাওয়া যায় সেই মতো উৎসবের পরে সমস্ত করিডোরের বাকি স্টেশনগুলিতেও এই প্রযুক্তি সম্প্রসারিত করা হবে।

আরও পড়ুন : অষ্টমীর ভোগে খিচুড়ির সঙ্গে লাবড়া, কীভাবে আনবেন পারফেক্ট স্বাদ?

পুজোর জন্য মেট্রো চলাচলেও বদল এসেছে। ১৫ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত মেট্রোর ব্লু লাইন, গ্রিন লাইন, পার্পল লাইন, ইয়েলো লাইন, অরেঞ্জ লাইনে বিশেষ সময়সূচী অনুযায়ী ট্রেন চলবে। মহা সপ্তমী, মহাষ্টমী এবং মহা নবমীর দিন ব্লু লাইন এবং গ্রিন লাইনে সারারাত ধরে চলবে মেট্রো।