বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল আমলে রাজ্যের সেরা পুজোগুলিকে (Durga Puja 2026) বিশ্ববাংলা শারদ সম্মান দিত তৎকালীন রাজ্য সরকার। পালাবদলের পর শুরু হল দেবী দুর্গা সম্মান (Devi Durga Samman 2026)। ইতিমধ্যেই রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগ, কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে আয়োজিত দেবী দুর্গা সম্মান ২০২৬ -এর নানা বিভাগের সেরাদের তালিকা প্রকাশ করা হল।
দেবী দুর্গা সম্মান ২০২৬ কারা পেলেন? | (Devi Durga Samman 2026)
এই বছর রাজ্য সরকারের তরফে মোট ২৩টি পুজো কমিটির নাম ঘোষণা করা হয়েছে। সেরার সেরা বিভাগে প্রথম হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে বৃন্দাবন গার্ডেন দুর্গাপুজো সমিতি ও চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি।
আরও পড়ুনঃ আধার কার্ডে মোবাইল নম্বর আপডেটের সহজ উপায়! কীভাবে করবেন জানুন
শহর কলকাতার জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম মুদিয়ালি ক্লাব। এই বছর সেরা প্রতিমা বিভাগে শীর্ষস্থান দখল করেছে তাঁরা। এই বিভাগে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেছে টালা বারোয়ারি দুর্গোৎসব সমিতি, আহিরীটোলা সর্বজনীন ও বেহালা অরুণোদয় সমিতি।
নজরকাড়া মণ্ডপ বানিয়েও দেবী দুর্গা সম্মান ২০২৬ পেয়েছে বেশ কিছু পুজো কমিটি। সেরা মণ্ডপ বিভাগে প্রথম হয়েছে খিদিরপুরের ২৫ পল্লি ক্লাব। দ্বিতীয় স্থান দখল করেছে আমরা ক’জন কল্যাণ সমিতি।
সেরা আলোকসজ্জা বিভাগ
প্রথম- সন্তোষপুর অ্যাভিনিউ সাউথ।
দ্বিতীয়- বকুলবাগান সর্বজনীন দুর্গোৎসব।
তৃতীয়- শিবমন্দির সর্বজনীন দুর্গাপুজো।
সেরা পরিবেশবান্ধব পুজো
প্রথম- নলিন সরকার স্ট্রাক্ট সর্বজনীন দুর্গোৎসব।
দ্বিতীয়- অ্যালেন পার্ক।
তৃতীয়- রাজডাঙা নব উদয় সংঘ।
সেরা সমাজ সচেতনতা বিভাগ
প্রথম- কাশী বোস লেন দুর্গাপুজো সমিতি।
দ্বিতীয়- বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন।
তৃতীয়- চক্রবেড়িয়া সর্বজনীন।
চতুর্থ- অজেয় সংহতি।

এছাড়া মণ্ডপসজ্জা ও আয়োজনের সামগ্রিক উৎকর্ষতার জন্য বিশেষ পুরস্কার পেয়েছে চারটি কমিটি। সেগুলি হল, শ্যাম স্কোয়ার, সমাজসেবী সংঘ, ঠাকুরপুকুর স্টেট ব্যাঙ্ক সর্বজনীন তথা এসবি পার্ক ও বিজি লাইনস আবাসন দুর্গাপুজো কমিটি।
তৃণমূল আমলেও রাজ্যের বিভিন্ন পুজো কমিটিকে বিশেষ পুরস্কার দেওয়া হত। পালাবদলের পর বিশ্ববাংলা শারদ সম্মানের জায়গায় শুরু হল দেবী দুর্গা সম্মান। নানা বিভাগে শহরের একাধিক পুজো কমিটি পেল এই পুরস্কার।














