Durga Puja 2026 Live Updates

মিটারে এই আলো জ্বললে চড়চড় করে বাড়তে পারে ইলেকট্রিক বিল! কী করতে হবে জানুন

Published on:

Published on:

Does Electricity meter Earth light indicate high electricity bill know the real reason
Follow

বাংলা হান্ট ডেস্কঃ খুব বেশি ইলেকট্রনিক জিনিস না চালালেও প্রচুর ইলেকট্রিক বিল (Electricity Bill) আসছে? হতে পারে, হয়তো আপনার অজান্তেই কোনও কিছুতে বিদ্যুৎ ব্যবহার হচ্ছে। তবে অনেকে জানেন না, মিটার দেখেই এই বিষয়ে আন্দাজ করা যেতে পারে। মিটারের ভিতর জ্বলতে থাকা একটি আলো এই বিষয়ে ইঙ্গিত দেয়।

অজান্তেই বিদ্যুৎ খরচ হলে বাড়তে পারে ইলেকট্রিক বিল | (Electricity Bill)

ডিজিটাল মিটারে সাধারণত Earth, Cal, Rev, Ph-এর মতো লেখা সহ নানা ইন্ডিকেটর থাকে। এর মধ্যে কয়েকটি আলো যদি জ্বলতে বা নিভতে থাকে তাহলে চিন্তার কিছু নেই। ওটা স্বাভাবিক। তবে Earth বা Temper লেখা আলো জ্বললে বিষয়টি ভালো করে খতিয়ে দেখা উচিত।

আরও পড়ুনঃ মহিলাদের যাতায়াত ফ্রি! চালু হল সোনারপুর-হাওড়া নতুন সরকারি AC বাস, রুট ও টাইমটেবিল জানুন

বাড়ির বৈদ্যুতিক তারে কোনও রকম ত্রুটি থাকলে এই ধরণের সতর্কবার্তা দেখানো হতে পারে। তারের ইনসুলেশন নষ্ট হয়ে যাওয়া, আর্থ ও নিউট্রাল তারের মধ্যে সংযোগে অসুবিধা বা কোনও যন্ত্রে বিদ্যুতের লিকেজ থাকলে এই সতর্কবার্তা দেখাতে পারে। পাশাপাশি গিজার, কুলারের মতো যন্ত্রেও সমস্যা দেখা দিতে পারে।

মিটারে নির্দিষ্ট এই আলোগুলি জ্বলতে থাকলে লাইসেন্সপ্রাপ্ত ইলেকট্রিশিয়ানকে ডাকা উচিত। তাঁকে দিয়ে বাড়ির আর্থিং, তার ও বৈদ্যুতিক যন্ত্র পরীক্ষা করানো জরুরি। কোথাও কোনও ত্রুটি থেকে থাকলে তা সঙ্গে সঙ্গে সারিয়ে নেওয়া উচিত।

Electricity bills

ইলেকট্রিশিয়ান পরীক্ষা করে যদি বাড়ির ভিতরের তার বা যন্ত্রে কোনও সমস্যা না পান, তাহলে বিদ্যুৎ দফতরে অভিযোগ জানান। মিটার অথবা বাইরে থেকে আসা বিদ্যুতের কানেকশন একবার পরীক্ষা করে দেখা উচিত। বিদ্যুৎ দফতরের কর্মীরাই সবটা খতিয়ে দেখে বলতে পারবেন।

এক্ষেত্রে জানিয়ে রাখি, মিটারের ধরণ অনুসারে এই ইন্ডিকেটরের কাজও আলাদা হতে পারে। সেই কারণে শুধুমাত্র মিটারে আলো জ্বলছে বলেই কোনও সমস্যা হয়েছে তা নিশ্চিতভাবে বলা যায় না। আদৌ কোনও সমস্যা হয়েছে কিনা বা বিদ্যুতের অপচয় হচ্ছে কিনা তা বিশেষজ্ঞের দ্বারা ভালোভাবে চেক করানো হলেই বোঝা সম্ভব।