বাংলা হান্ট নিউজ ডেস্কঃ জমে উঠেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ও তৃতীয় ম্যাচে ভারতীয় দল (Indian Cricket Team) জয় পেলেও রাঁচি ও হায়দ্রাবাদে ভারতীয় বোলিংকে রীতিমতো খুন করে ম্যাচ জিতেছে সাই হোপের ওয়েস্ট ইন্ডিজ। ব্যাঙ্গালোরে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে জিততে হলে তারকা ওপেনার অভিষেক শর্মার (Abhishek Sharma) ওপর অনেকটাই নির্ভর করবে ভারতীয় দল।
কিন্তু হায়দ্রাবাদে ম্যাচ হারতেই এক লজ্জাজনক পরিসংখ্যান সকলের সামনে এসেছে। ব্যাট হাতে নীল জার্সিতে একাধিক বিধ্বংসী ইনিংস খেলা অভিষেক শর্মাকে সকলে পাওয়ার হিটার হিসেবে অত্যন্ত পছন্দ করেন। তিনি আক্রমণ শুরু করলে বোলাররা লাইন ও লেংথ গুলিয়ে ফেলেন। এই সিরিজেও তার দুর্দান্ত ব্যাটিংয়ের ঝলক দেখা গিয়েছে বারংবার।

কিন্তু হাদরাবাদে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২৪৮ রানের টার্গেট তাড়া করতে গিয়ে অভিষেক ব্যর্থ হওয়া মাত্রই সকলের সামনে এসেছে এই পরিসংখ্যান। দেখা গিয়েছে ভারতীয় দল গত দুই বছরে যতবার দুশো রানের বেশি টার্গেট তাড়া করেছে এই নির্দিষ্ট ফরম্যাটে, প্রত্যেকবারই ব্যর্থ হয়েছেন এই তারকা বাঁ-হাতি ওপেনার।
আরও পড়ুন: গম্ভীরের অনিচ্ছা সত্ত্বেও ভুবনেশ্বর কুমারকে ভারতীয় দলে ফিরিয়েছে BCCI? সামনে এলো বড় সত্য
মোট ছয়বার অভিষেক শর্মা দলে থাকাকালীন ভারতীয় দল ২০০-এর বেশি টার্গেট তাড়া করতে নেমেছিল। আর পরিসংখ্যান বলছে এই ছয় ম্যাচে পুরোপুরি ব্যর্থ ব্যাট হাতে তান্ডব চালাতে অভ্যস্ত এই তারকা। একবারও তিনি এই পরিস্থিতিতে ৩০ রানের গণ্ডি অতিক্রম করতে পারেননি। এই ৬ ইনিংসে তিনি মাত্র ৫৯ রান করেছেন। তার মধ্যে সর্বোচ্চ গত ম্যাচে হায়দ্রাবাদে তার ২৯ রানের ইনিংসটি।
আরও পড়ুন: কোহলি আর রোহিত কি ২০২৭ বিশ্বকাপে খেলবেন? এবার গম্ভীরকে উদ্দেশ্য করে পাকা খবর দিলো BCCI
পরিসংখ্যান বলছে এই স্বল্পদৈর্ঘ্যের কেরিয়ারে মোট ১৩ বার ২০০-এর বেশি স্ট্রাইক রেটে হাফসেঞ্চুরির গণ্ডি টপকানো স্কোর করেছেন অভিষেক, যা আন্তর্জাতিক ক্রিকেটে এই নির্দিষ্ট ফরম্যাটে সর্বোচ্চ। কিন্তু ভারত ২০০ রানের বেশি তাড়া করতে নামলেই কোনও অজ্ঞাত কারণে সেই পরিচিত অভিষেক শর্মাকে পাওয়া যায় না। এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে তার ভক্তদের মধ্যেও।














