বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শনিবার ব্যাঙ্গালোরের মাটিতে আয়োজিত হতে চলেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) টি-টোয়েন্টি সিরিজের নির্ণায়ক ম্যাচ। সেই ম্যাচে জয়ের জন্য মরিয়া থাকবেন শ্রেয়স আইয়াররা (Shreyas Iyer)। ঘরের মাটিতে সিরিজ কোনওভাবেই খোয়াতে চাইবে না মেন ইন ব্লুজ। কিন্তু ভারতীয় দলের (Indian Cricket Team) বোলিংয়ের সাম্প্রতিক শোচনীয় পারফরম্যান্স চিন্তার রাখছে ভক্তদের।
তবে ব্যাঙ্গালোরের এই টি-টোয়েন্টি ম্যাচে শুধুমাত্র সিরিজ জয়ের লড়াইয়ে নামবে না ভারত। তার পাশাপাশি আরও একটি বিশেষ ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ দলকে টেক্কা দেওয়ার সুযোগ থাকবে ভারতীয় দলের সামনে। আর সেই বিষয়টি হলো টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড।

এইমুহূর্তে ক্রিকেট বিশ্বে ওয়েস্ট ইন্ডিজ আর ভারতই হলো এমন দুটি দল যারা এই নির্দিষ্ট ফরম্যাটে ২০০০-এর বেশি ছক্কা মারার রেকর্ড গড়েছে। বিশ্বের অন্য কোনও দেশ এই তালিকায় এই দুই মহাশক্তির ধারেকাছে নেই। তবে এই তালিকায় আপাতত এক নম্বরে সাই হোপরা। কিন্তু ব্যাঙ্গালোরে দুই দলের মধ্যেকার এই ব্যবধান কমিয়ে আনার সুযোগ থাকছে ভারতীয় দলের সামনে।
আরও পড়ুন: সময়ের টেস্ট একাদশ বেছে নিলো উইশডেন! ভারতীয় দল থেকে জায়গা পেলেন শুভমান গিল সহ ৪ তারকা
বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো দেশগুলির তালিকা:
১. ওয়েস্ট ইন্ডিজ: ২০১৯ ছক্কা
২. ভারত: ২০১১ ছক্কা
৩. নিউজিল্যান্ড: ১৫৮৪ ছক্কা
৪. পাকিস্তান: ১৫০৯ ছক্কা
৫. দক্ষিণ আফ্রিকা: ১৪১২ ছক্কা
আরও পড়ুন: কোহলি, বুমরাকে টপকে শীর্ষে শুভমান গিল! আর কোনও ভারতীয় ক্রিকেটারের নেই এই রেকর্ড
তবে এই রেকর্ডের চেয়েও বেশি শ্রেয়স আইয়ারদের মূল লক্ষ্য থাকবে ব্যাঙ্গালোরের মাটিতে সিরিজ জয় নিশ্চিত করা। কিন্তু এই স্টেডিয়ামের পরিসংখ্যান ভারতীয় দলের জন্য খুব একটা স্বস্তিদায়ক নয়। এই ভেন্যুতে ৮ টি ম্যাচ খেলে মাত্র ৪ টি ম্যাচে জয় পেয়েছে ভারত। ফলে দলের জয় নিয়ে চিন্তা কাটছে না সমর্থকদের।














