Durga Puja 2026 Live Updates

আজকের রাশিফল ২০ অক্টোবর, মহানবমীতে পারিবারিক জীবন সুখের হবে এই ছয় রাশির

Published on:

Published on:

Ajker rashifal todays horoscope 20 October 2026.
Follow

বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

মেষ রাশি: আপনি আজ একটি কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের হিতসাধনে অবশ্যই কঠোর পরিশ্রম করুন। লোভ দূরে সরিয়ে রাখুন। ভালোবাসার মানুষের খামখেয়ালি আচরণ আপনার খারাপ লাগতে পারে। কোনও নতুন প্রকল্পে অংশগ্রহণ করার আগে ভালোভাবে সবকিছু বিবেচনা করুন। আপনার আজ কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকলে জিনিসপত্রগুলি অত্যন্ত সতর্কতার সঙ্গে রাখুন। আপনি আজ কোনও কঠিন পরিস্থিতিতে অর্ধাঙ্গিনীর কাছ থেকে সাহায্য নাও পেতে পারেন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করার পূর্বে কপালে কেশরের তিলক লাগান।

বৃষ রাশি: ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি একটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যেতে পারে। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন এবং মাংস খাওয়া থেকে বিরত থাকুন।

মিথুন রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে আজ আপনি একটি সাহসী পদক্ষেপ গ্রহণ করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে গিয়ে বিভেদ দেখা দিতে পারে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই খাওয়ায় সময়ে তামার চামচ অথবা সম্ভব হলে সোনার চামচ ব্যবহার করুন।

কর্কট রাশি: ছোটবেলার কিছু স্মৃতির আজ আপনি রোমান্থন করতে পারেন। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। আর্থিক লেনদেন আজ নিরবিচ্ছিন্নভাবে সারাদিন ধরে চলবে এবং দিনের শেষে আপনি যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। পুরো পরিবারের জন্য সমৃদ্ধি বয়ে আনবে এমন প্রকল্পে আপনি অংশগ্রহণ করতে পারেন। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য অবশ্যই কঠোর পরিশ্রম করুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ অবসর সময়ে আপনার কোনও প্রিয় কাজ করতে চাইলেও বাড়িতে কেউ আসার কারণে ব্যস্ত হয়ে পড়বেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শরীর ও মন সুস্থ রাখার লক্ষ্যে সূর্যোদয়ের সময়ে প্রাণায়ামের অভ্যাস করুন।

সিংহ রাশি: আপনি আজ একটি কাজে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে সমর্থন পেতে পারেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে অবশ্যই সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। নিজের গোপন তথ্যগুলি বেশি কাউকে জানিয়ে দেবেন না। আপনি আজ একটি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারেন। সেইসব ব্যক্তিদের সঙ্গে অবশ্যই বেশি করে সংযুক্ত হন যাঁরা আপনাকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে সঠিক পথ প্রদর্শন করবেন। আপনার বাড়িতে আজ কিছু বন্ধু আসতে পারেন। ধূমপান এবং মদ্যপানের বদভ্যাস অবশ্যই পরিত্যাগ করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হন এবং তাঁদের সম্মান প্রদর্শন করুন।

কন্যা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আপনার সন্দেহপ্রবণ মানসিকতা অবশ্যই দূরে সরিয়ে রাখুন। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। নিজের কোনও কাজের কৃতিত্ব অন্য কাউকে নিতে দেবেন না। আপনি আজ নিজের জন্য কিছুটা অবসর সময় পাবেন। সেই সময়ে আপনি অবশ্যই বই পড়তে পারেন অথবা গান শুনতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে ছোলা এবং গুড়ের প্রসাদ বিতরণ করুন।

Ajker rashifal todays horoscope 20 October 2026.

তুলা রাশি: আপনার মন আজ কোনও ভালো জিনিসের প্রতি আকৃষ্ট হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। এই রাশির কিছু অভিভাবক আজ তাঁদের সন্তানদের একটি বিশেষ কৃতিত্বের মাধ্যমে অত্যন্ত গর্বিত হবেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। প্রিয়জনদের সঙ্গে আজ আপনি একটি বিশেষ পরিকল্পনা করতে পারেন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। কর এবং বিমার সংক্রান্ত বিষয়গুলিতে আপনাকে নজর দিতে হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে দাদার পা ছুঁয়ে আশীর্বাদ নিন।

বৃশ্চিক রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। বিশেষ করে উচ্চ রক্তচাপের রোগীদের সতর্ক থাকতে হবে। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। সামগ্রিকভাবে দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি পরিবারের সদস্যদের সঙ্গে একটি পার্টিতে উপস্থিত হতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। প্রেমের জীবনে আপনাকে সংযত হতে হবে। যাঁরা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ লাভবান হতে পারেন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজে আপনার মেধা ব্যবহার করুন। অত্যধিক পরিমাণে টিভি দেখা বা মোবাইল চালানো থেকে অবশ্যই বিরত থাকুন। আপনি আজ কোনও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। অর্ধাঙ্গিনীর সঙ্গে আপনার কোনও রোমান্টিক ভ্রমণের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই ‘ওম বুং বুধায়ে নমঃ’-এই মন্ত্রটি দিনে দু’বেলা ১১ বার করে জপ করুন।

ধনু রাশি: আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি যদি অর্থ-সংক্রান্ত কোনও মামলায় জড়িত থাকেন সেক্ষেত্রে আদালত আজ আপনার পক্ষেই রায়দান করবে। এর ফলে আপনি আর্থিক দিক থেকেও লাভবান হবেন। অতিথিদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আত্মীয়দের সঙ্গে আজ আপনি একটি বিশেষ পরিকল্পনা করতে পারেন। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। এই রাশির ক্ষুদ্র ব্যবসায়ীদের আজ সতর্ক থাকতে হবে। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য সঠিক পরিশ্রম করে যান। এই রাশির পড়ুয়াদের অযথা সময় নষ্ট না করে পড়াশোনার বিষয়ে মনোযোগী হতে হবে। অত্যধিক পরিমাণে টিভি দেখা বা মোবাইল চালানো থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে অভাবী কন্যাদের বিবাহের সময় সিল্কের শাড়ি দান করুন।

আরও পড়ুন: Airtel-এর গ্রাহকদের জন্য সুসংবাদ! কল করার জন্য হবে কম খরচ, লঞ্চ হল বিনা ইন্টারনেটের ৩ টি প্ল্যান

মকর রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। শরীর এবং মন সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এই রাশির কিছু ব্যবসায়ী আজ তাঁদের ঘনিষ্ঠ বন্ধুদের সহায়তায় আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। আপনার কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিত্যনতুন প্রযুক্তির অবলম্বন করুন। আপনি আজ আপনার একটি পছন্দের কাজ করতে চাইলেও ব্যস্ততার কারণে তা সম্ভব হবে না। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বিধারা গাছের শিকড় একটি পাত্রে জল ভরে সারারাত ভিজিয়ে রাখুন।

আরও পড়ুন: এশিয়ান প্যারা গেমসে এক ইভেন্টে জোড়া সাফল্য ভারতের! হুইলচেয়ারে বসেই বাজিমাত মোনা-অবনীর

কুম্ভ রাশি: কোথাও অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন। কোথাও ভ্রমণের মাধ্যমে প্রেমঘটিত যোগাযোগ বাড়তে পারে। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ অবশ্যই মাথা ঠান্ডা রেখে করুন। সামগ্রিকভাবে দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হওয়ায় আপনার মেজাজ খিটখিটে হতে পারে। পরনিন্দা এবং কুৎসা থেকে অবশ্যই দূরে থাকুন। আপনি আজ সন্ধ্যায় সিনেমা অথবা থিয়েটার দেখতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে ভগবান ভৈরবের আরাধনা করুন।

মীন রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন। সেইসব আত্মীয়দের থেকে অবশ্যই দূরে থাকুন যাঁরা আপনার কাছ থেকে অর্থ ধার নিয়ে আর তা ফেরত দেননি। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ এমন একটি ভাষণ অথবা বৈঠকে অংশগ্রহণ করতে পারেন যেখান থেকে কিছু ভালো ধারণা পাবেন। সেগুলি সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ একটি নতুন বই কিনে দীর্ঘক্ষণ ধরে সেটি পড়তে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে গরুকে গুড় খেতে দিন।