Durga Puja 2026 Live Updates

দুই ফরম্যাট, সামনে এক অনন্য রেকর্ড! কোহলি ও বুমরার সামনে সুযোগ নিউজিল্যান্ডের মাটিতে নতুন ইতিহাস লেখার

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সিতে ওডিআই ফরম্যাটে অসাধারণ ফর্মে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। আর চোট সারিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) অসাধারণ ভাবে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। দুজনের আপাতত নিউজিল্যান্ডের মাটিতে একসাথে খেলার কোনও সম্ভাবনা নেই। কোহলি ওডিআই ছাড়া অন্য সব ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। আর বুমরার ফিটনেসের কথা মাথায় রেখে এই সফরে টেস্ট ছাড়া অন্য কোনও ফরম্যাটের দলে তাকে রাখেনি বিসিসিআই।

কিন্তু দুজনের সামনে এক অনন্য রেকর্ড গড়ার সুযোগ থাকছে। সব ফরম্যাট মিলিয়েই আজ অবধি কোনও ভারতীয় ক্রিকেটার চারটি SENA দেশে সিরিজের সেরার পুরস্কার জেতার কীর্তি গড়তে পারেননি। কিন্তু কোহলি ও বুমরা দুজনের সামনেই সুযোগ থাকছে এই রেকর্ড গড়ার। কোহলি ওডিআই সিরিজের বা বুমরা টেস্ট সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার পেলেই এই রেকর্ড করে নেবেন নিজেদের নামে।

আরও পড়ুন: সূর্যকুমারের বড় রেকর্ড ভেঙেছেন ঈশান কিষাণ! নিউজিল্যান্ড ভারতীয় দলের জার্সিতে গড়বেন নতুন কীর্তি

বুমরা এশিয়ান গেমসের মঞ্চে নিজের সুনাম বজায় রেখে পারফরম্যান্স করেছেন। কিন্তু তিনি টেস্ট ফরম্যাটে মাঠে নামছেন ঠিক এক বছর পর। শেষ টেস্ট ম্যাচ তিনি খেলেছিলেন ২০২৫ সালের ২২ শে নভেম্বর ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তারপর চোট আঘাত সহ আরও নানান কারণের জন্য তিনি এই ফরম্যাটে মাঠে নামেননি দীর্ঘদিন। ফলে মাঠে ফিরেই তার পক্ষে সিরিজ সেরা হওয়া হয়তো সম্ভব হবে না।

আরও পড়ুন: হার্দিকে মোহভঙ্গ! ফের একবার মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে ফিরছেন রোহিত শর্মা?

কিন্তু উল্টোদিকে এই মুহূর্তে বিরাট কোহলি যে ফর্মে রয়েছেন তাতে তার পক্ষে এই রেকর্ড ছোঁয়া একেবারেই অসম্ভব নয়। তিনি কেরিয়ারের সায়াহ্নে পৌঁছে আজও তরুণ তারকাদের টেক্কা দিচ্ছেন। কেবলমাত্র একটি পরিসংখ্যান সামনে আনলেই কোহলি কতটা ভালো ফর্মে আছেন, সেই বিষয়টি পরিস্কার হয়ে যাবে। বিরাট কোহলির ওডিআই কেরিয়ার বয়সভিত্তিক বিশ্লেষণ করলে দেখা যাবে যে ৩৫ টপকানোর পর তার ওডিআই রেকর্ড আরও মারাত্মক হয়ে উঠেছে। সংক্ষেপে কোহলির ওডিআই রেকর্ডের বিশ্লেষণ পরবর্তী অংশে তুলে ধরা হলো…..

● (২০-২৪ বয়স) – গড় ৫১.৭৭ || স্ট্রাইক রেট ৮৮.৪৮ (১১৩ ইনিংস)
● (২৫-২৯ বয়স) – গড় ৬৯.৯০ || স্ট্রাইক রেট ৯৭.৩৬ (৯৫ ইনিংস)
● (৩০-৩৪ বয়স) – গড় ৫৩.১১ || স্ট্রাইক রেট ৯৬.০৬ (৬৮ ইনিংস)
● (৩৫+ বয়স) – গড় ৭০.৫১ || স্ট্রাইক রেট ১০০.৫১ (২৯ ইনিংস)*