Durga Puja 2026 Live Updates

পুরভোটে বিজেপির টিকিট পেতে পারেন তৃণমূলের কাউন্সিলররা! অনন্যা-জুঁইকে নিয়ে জোর জল্পনা

Published on:

Published on:

Kolkata Municipal Election BJP Candidate List
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা ও হাওড়ার পুরভোট (Kolkata Municipal Election) ঘিরে রাজনৈতিক দলগুলির মধ্যে তৎপরতা বাড়ছে। নভেম্বরের শেষ দিকে ভোট হওয়ার সম্ভাবনা থাকায় প্রার্থী বাছাই নিয়েও আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে কলকাতা পুরভোটে বিজেপির হয়ে তৃণমূলের কয়েকজন কাউন্সিলর লড়তে পারেন বলে জল্পনা ছড়িয়েছে। এই তালিকায় অনন্যা বন্দ্যোপাধ্যায় ও জুঁই বিশ্বাসের নামও উঠে আসছে। যদিও তাঁদের প্রার্থী হওয়ার বিষয়ে এখনও কোনও চূড়ান্ত ঘোষণা হয়নি।

Kolkata Municipal Election : প্রার্থী বাছাইয়ে ব্যস্ত বিজেপি, কী বলছেন কুণাল ও শমীক?

সম্প্রতি মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার কলকাতা পুরনিগমে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই সময় তাঁর সভায় তৃণমূলের একাধিক কাউন্সিলরকে দেখা গিয়েছিল। তাঁদের মধ্যে ছিলেন জুঁই বিশ্বাস, অনন্যা বন্দ্যোপাধ্যায়, দেবাশিস কুমার ও কাজরী বন্দ্যোপাধ্যায়। এবার তাঁদের মধ্যে কয়েকজন বিজেপির টিকিটে পুরভোটে (Kolkata Municipal Election) লড়তে পারেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

সূত্রের খবর, শুক্রবার সুনীল বনশলের নেতৃত্বে বিজেপির একটি বৈঠক হওয়ার কথা। সেখানে পুরভোটের প্রস্তুতি এবং প্রার্থী বাছাই নিয়ে আলোচনা হতে পারে। সব ঠিক থাকলে আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি।

এদিকে, তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের একাংশ বিজেপির প্রার্থী হওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছেন বলে খবর। পুরসভার কাজের অভিজ্ঞতা থাকায় তাঁদের বিষয়টি বিজেপি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বলেও জানা যাচ্ছে।

এই নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষের বক্তব্য, কয়েকজন বিজেপির টিকিট পাওয়ার চেষ্টা করছেন। তাঁর মতে, এতদিন যে কাউন্সিলরদের বিরুদ্ধে বিজেপি আন্দোলন করেছে, তাঁদেরই দলে নিতে হলে প্রশ্ন উঠবে। কুণাল আরও বলেন, “কয়েকজন চেষ্টা করছে। এটা বিজেপিকে বুঝতে হবে। এতদিন যে পুরপিতাদের বিরুদ্ধে তারা নানা ধরনের কথা বলেছেন, যাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, তাঁরাই বিজেপির দিকে ঝুঁকছেন। একটাও প্রাক্তন তৃণমূল নিতে হলে ধরা পড়ে যাবে যে, ওদের হাতে প্রার্থী নেই।”

অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই জল্পনা মানতে চাননি। তাঁর বক্তব্য, মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। শুধু দলের পোশাক বদলানোর জন্য নয়, মানুষের পরিবর্তনের জন্যই ভোট দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

Kolkata Municipal Corporation offers up to 99% discount on outstanding taxes

আরও পড়ুনঃ ২০৯ থেকে ২৭৫, কীভাবে বাড়বে বিজেপির সমর্থন? বিরোধীদের নিয়ে মুখ খুললেন শুভেন্দু

এখন দেখার, বিজেপির প্রার্থী তালিকায় শেষ পর্যন্ত কারা জায়গা পান। আগামী কয়েক দিনের মধ্যেই সেই বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে (Kolkata Municipal Election)।