বাংলা হান্ট ডেস্ক: প্রতিদিন ট্রেনে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। কারণ ট্রেন হল মানুষের যাতায়াতের অন্যতম মানুষের সুবিধা জনক যাত্রাপথ। পাশাপাশি খাবারের স্ট্রল থেকে টুকটাক সামগ্রীর দোকান রেলস্টেশন গুলিতে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ব্যবস্থা করা হয়। তবে হঠাৎ করে অসুস্থ বোধ করলে বা ঘুরতে যাওয়ার আগে লাস্ট মিনিটে কোন ওষুধের কথা মনে পড়লে তখন আর কোন উপায় থাকে না। তবে এবার স্টেশন চত্বরেই সস্তায় ওষুধ পাবেন আপনি (Jan Aushadhi Kendra)।
স্টেশনেই ওষুধের ব্যবস্থা বড় পদক্ষেপ রেলের (Jan Aushadhi Kendra)
এবার ট্রেনের যাত্রীদের জন্য ওষুধ সহজ লোভ্য করতে স্টেশনে খুলছে জনৌষধী কেন্দ্র (Jan Aushadhi Kendra)। সূত্রের খবর দেশের, ১২৯ এর বেশি স্টেশনে এই কেন্দ্র খোলা হবে। এর ফলে যাত্রীদের আর স্টেশনের বাইরের ফার্মেসিতে যেতে হবে না। স্টেশনের ভেতরেই তারা ওষুধ কিনতে পারবেন।

আরও পড়ুন: বন্দে ভারত-সহ ৫ ট্রেনে বাড়ল পরিষেবা, যাত্রীদের জন্য বড় পদক্ষেপ রেলের
কেন্দ্রে তরফ থেকে জানানো হয়েছে, এই কেন্দ্রে পঞ্চাশ শতাংশ থেকে আশি শতাংশ ছাড় পাওয়া যাবে ওষুধ কিনলে। ব্র্যান্ডেড ওষুধের তুলনায় অনেক সস্তায় ওষুধ পাওয়া যাবে। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় ওষুধ থেকে শুরু করে অত্যাবশ্যকীয় ঔষধ সবই পাওয়া যাবে এই কেন্দ্রে।
তাছাড়াও,রেল স্টেশনগুলিতে জনৌষধী কেন্দ্র থাকলে, সেখান থেকে যাত্রীরা ট্রেনে ওঠার আগে দরকারি ওষুধ কিনতে পারবেন। তাদের স্টেশনের বাইরে যাওয়ার দরকার পড়বে না, ট্রেন মিস হওয়ার ঝুঁকিও থাকবে না (Jan Aushadhi Kendra)।














