Durga Puja 2026 Live Updates

টিকিটের দাম প্রায় ২ লক্ষ! অরিজিতের কনসার্ট ঘিরে উন্মাদনা, প্যাকেজে কী কী?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : প্লেব্যাক থেকে অবসর ঘোষণা করেছেন তিনি আগেই। যদিও তিনি জানিয়েছিলেন, আগে থেকে চুক্তিবদ্ধ গানগুলি তিনি গাইবেন। তবে অনুরাগীদের যে এত বড় চমক দেবেন অরিজিৎ সিং (Arijit Singh), তা কেউই ভাবতে পারেননি। সঙ্গীত জগতে ২০ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে কনসার্ট সফরে বেরোতে চলেছেন অরিজিৎ। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত চলবে এই সফর। তালিকায় দেশের ৯ টি শহর। কিন্তু টিকিটের দাম দেখেই চক্ষু চড়কগাছ আমজনতার।

অরিজিতের (Arijit Singh) কনসার্টে টিকিটের দাম কত

প্রিয় গায়কের কনসার্ট দেখতে উৎসুক অনুরাগীরা। কিন্তু টিকিটের দাম দেখেই চোখ কপালে উঠেছে অনেকের। কোথাও টিকিটের দাম ৯৯৯ টাকা, কোথাও আবার তা পৌঁছেছে প্রায় ১১ লক্ষ টাকায়! শহর এবং আসনের বিভাগ অনুযায়ী আলাদা রাখা হয়েছে টিকিটের দাম।

Arijit singh concert ticket price

উচ্চমূল্যের টিকিট বুকিং: আহমেদাবাদে কনসার্টের প্রাথমিক আসনের টিকিটের দাম শুরু ৯৯৯ টাকা থেকে। এদিকে মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে ১৫ জনের জন্য নির্ধারিত প্রিমিয়াম লাউঞ্জ প্যাকেজের দাম রয়েছে ১১.৮ লক্ষ টাকা। জানা যাচ্ছে, অন্যান্য শহরেও উচ্চমূল্যের হসপিটালিটি টেবিলের দাম প্রায় ৭ থেকে ১০ লক্ষ টাকার মধ্যে রয়েছে। কী কী থাকছে প্যাকেজে?

আরও পড়ুন : ২৫ নাকি ২৬, এবছর কোজাগরী লক্ষ্মীপুজো কবে? পুজোর শুভ মুহূর্তটাই বা কখন?

কী থাকছে প্যাকেজে: জানা যাচ্ছে, এই বিশেষ প্যাকেজে (Arijit Singh) থাকছে সোফায় বসার ব্যবস্থা, বিনামূল্যে পানীয়, আলাদা প্রবেশপথ ও পৃথক শৌচাগারের ব্যবস্থা। কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ছোট ভিডিও তৈরির সুযোগও রাখা থাকছে। এও জানা যাচ্ছে, প্রিমিয়াম টেবিল বিভাগের প্রায় ৬০ শতাংশ বুক হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

আরও পড়ুন : পুজোয় কবজি ডুবিয়ে খেয়েছেন, এখন হালকা রান্নার খোঁজ করলে বানিয়ে ফেলুন এই রেসিপি

সূচি অনুযায়ী, ৯ জানুয়ারি আহমেদাবাদ থেকে শুরু হবে অরিজিতের কনসার্ট সফর। তালিকায় রয়েছে মুম্বই, পুণে, হায়দ্রাবাদ, নয়া দিল্লি, বেঙ্গালুরুর মতো শহর। ১৫ মে হায়দ্রাবাদ দিয়ে সফর শেষ করবেন গায়ক।