Durga Puja 2026 Live Updates

পুরভোটের আগেই BJP-তে তৃণমূলের জুঁই, অনন্যারা! জল্পনার মধ্যেই বড় বার্তা শমীকের

Published on:

Published on:

Samik Bhattacharya denies Ananya Banerjee Jui Biswas BJP joining rumours
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পুজো মিটতেই পুরভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। রাজ্যে পালাবদলের পর প্রথম পুরভোটে বিজেপি (BJP) কী চমক দেয় এই নিয়ে জল্পনা কল্পনা চলছে। শোনা যাচ্ছে, নির্বাচনের আগেই তৃণমূলের তিন নেত্রী জুঁই বিশ্বাস, অনন্যা বন্দ্যোপাধ্যায় ও দেবলীনা বিশ্বাস বিজেপিতে যোগদান করতে পারেন। এবার এই নিয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। জুঁই, অনন্যাদের পদ্ম শিবিরের নাম লেখানোর জল্পনা খারিজ করে দিয়েছেন তিনি।

জুঁই, অনন্যাদের নিয়ে কী বললেন শমীক? | (Samik Bhattacharya)

বৃহস্পতিবার কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক রিতেশ তিওয়ারির সঙ্গে টালা প্রত্যয়ের পুজো মণ্ডপে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। সেই সময়ই তাঁকে জুঁই, অনন্যাদের দলবদলের জল্পনা নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে সেই সম্ভাবনা পত্রপাট খারিজ করে দেন শমীক। তিনি কার্যত স্পষ্ট করে দেন, তৃণমূলের কোনও কাউন্সিলর বিজেপি প্রার্থী হবেন না।

আরও পড়ুনঃ ১ কোটি ৫৮ লক্ষের সঙ্গে জুড়ল আরও ৮ লক্ষ নাম! পুজো মিটতেই অন্নপূর্ণা যোজনা নিয়ে স্বস্তির খবর

বিজেপির রাজ্য সভাপতি বলেন, “ওদের শুভ বিজয়া জানাই। মানুষ বিজেপিকে ভোটে জিতিয়ে রাজ্যে ক্ষমতায় এনেছে। শুধুমাত্র জামার বদল নয়, ভিতরের মানুষটার বদলের জন্য।“

তৃণমূলের বোর্ডের বহু কাউন্সিলরের বিজেপির সঙ্গে যোগাযোগের চেষ্টার জল্পনা নিয়ে মুখ খুলেছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষও। তিনি বলেন, “ভোট এলেই একটি দলের কর্মী অপর দলে যোগদান করেন। এটা একটা ফ্যাশনে রূপান্তরিত হয়েছে। এটা বরাবর হয়েছে আর হবেও। মানুষের তাঁদের মতো করে রায় দেবে।“

তৃণমূল কাউন্সিলরদের বিজেপিতে নেওয়া প্রসঙ্গে দিলীপ জানান, এই বিষয়ে দলের শীর্ষ নেতৃত্ব বৈঠক করছেন। তাঁরাই সব সিদ্ধান্ত নেবে। তবে বঙ্গ রাজনীতিতে কোনও কিছুই অসম্ভব নয় বলে জানান তিনি।

Samik Bhattacharya

এছাড়া আসন্ন পুরভোটে সজল ঘোষই বিজেপির মেয়র পদপ্রার্থী কিনা জানতে চাওয়ায় রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী বলেন, “আমাদের দল এভাবে কাউকে মেয়র হিসেবে প্রোজেক্ট করে না। দলের তরফে টিকিট দেওয়া হবে। যাদের জেতার সম্ভাবনা আছে, তাঁদের বাছাই করে নেওয়া হবে। সেখান থেকে নেতা নির্বাচিত হবে।“

পুজো মিটতেই পুরভোট নিয়ে ময়দানে নেমে পড়েছে সব রাজনৈতিক দল। নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে দলবদলের জল্পনাও শোনা যাচ্ছে। এবার এই নিয়ে সোজাসাপটা জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।