Durga Puja 2026 Live Updates

মাত্র ৬০ দিন নয়, ৩৬৫ দিন আগেও বুক করা যায় টিকিট, রেলের এই নিয়মটা জানতেন?

Published on:

Published on:

Indian railways train passengers during the Puja season
Follow

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলে (Indian Railways) টিকিট বুকিংয়ের ক্ষেত্রে নিয়মে বদল এসেছে। সাধারণ যাত্রীদের জন্য অগ্রিম সংরক্ষণের সময়সীমা কমিয়ে ৬০ দিন করা হয়েছে। অর্থাৎ বর্তমান নিয়মে সাধারণ যাত্রীরা যাত্রার সর্বোচ্চ ৬০ দিন আগে ট্রেনের টিকিট রিজার্ভ করতে পারেন। তবে কিছু নির্দিষ্ট শ্রেণির যাত্রীদের ক্ষেত্রে রয়েছে ব্যতিক্রমী ব্যবস্থা।

৩৬৫ দিন আগেও করা যায় ট্রেনের (Indian Railways) টিকিট বুক

যাত্রার ৬০ দিন আগে নয়, বরং ৩৬৫ দিন আগেও করা যায় টিকিট বুক। কারা পাবেন এই সুবিধা? রেলের নিয়ম অনুযায়ী, বিদেশি পর্যটক ও অনাবাসী ভারতীয়রা নির্দিষ্ট শর্তে যাত্রার ৩৬৫ দিন আগেও বুক করতে পারবেন টিকিট। যদিও সব যাত্রীরা কিন্তু এই সুবিধা পাবেন না।

Indian railways special train ticket booking policy

কারা পাবেন এই সুবিধা: রেলের নিয়ম মতো, সাধারণ ভারতীয় যাত্রীদের জন্য এই সুবিধা নয়। মূলত বিদেশি পর্যটক ও অনাবাসী ভারতীয়দের জন্য বিশেষ অগ্রিম টিকিট বুকিংয়ের ব্যবস্থা রয়েছে। বিদেশ থেকে যে পর্যটকরা ভারতে বেড়াতে আসেন তারা যাতে আগে থেকেই ভ্রমণের পরিকল্পনা করতে পারেন এবং ট্রেনের (Indian Railways) টিকিটের বিষয়ে অনিশ্চয়তা কমাতে পারেন সেই জন্যই এই উদ্যোগ। তবে এর কয়েকটি শর্ত রয়েছে।

আরও পড়ুন : মা দুর্গাকে সাক্ষী রেখেই পুজোমণ্ডপে চার হাত এক, অশোকনগরের নেতাজি সংঘে প্রেমের ফিল্মি পরিণতি

কী কী শর্ত পূরণ: বিদেশি পর্যটকদের পরিচয় যাচাইয়ের জন্য বৈধ বিদেশি পাসপোর্ট দরকার হতে পারে। আইআরসিটিসিতে রেজিস্ট্রেশন বা বুকিংয়ের সময় আন্তর্জাতিক মোবাইল নম্বর দিতে হতে পারে। এই নম্বরের মাধ্যমেই পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন : ‘শ্যামা: দ্য মিসিং চ্যাপ্টার’, বলিউডে প্রথমবার শ্যামাপ্রসাদের জীবনী, কারা অভিনয় করছেন?

কোন কোন ট্রেন এবং শ্রেণিতে এই সুবিধা পাওয়া যাবে তা অবশ্য বুকিংয়ের সময় আইআরসিটিসিতে নিয়ম দেখেই নিশ্চিত হতে হবে। টিকিট কাটার আগে আইআরসিটিসির সরকারি ওয়েবসাইটে প্রযোজ্য নিয়ম যাচাই করে নিতে হবে।