Durga Puja 2026 Live Updates

রুটি থাকবে তুলতুলে নরম, ক্যাসারোলে রাখার আগে এই টোটকা জানুন

Published on:

Published on:

Cooking Tips follow this tip to keep your rotis from getting hard
Follow

বাংলা হান্ট ডেস্ক: হটপটে রুটি রাখলেও তা সঠিক ভাবে না রাখতে পারলে রুটি শক্ত হয়ে যেতে পারে। হটপটে সরাসরি রুটি না রেখে একটি পরিস্কার খসখসে সুতির কাপড়ে রুটি গুলি মুড়ে রাখুন। কাপড়টিই হটপটের ভেতরের গরম বাষ্প শুষে নেবে। তাওয়া থেকে নামানোর পরেই সরাসরি হটপটে রুটি রেখে ঢাকনা বন্ধ করে দেবেন না। এতে নীচের রুটি আরও তাড়াতাড়ি ঘেমে যায় (Cooking Tips)।

রুটি শক্ত হবে না, মানুন এই টোটকা (Cooking Tips)

হটপটের একদম নীচে একটি কিচেন টিস্যু পেপার (Cooking Tips) পেতে দিন। নয়তো একটি ছোট জালি বা স্ট্যান্ডও রাখতে পারেন। তার উপরে কাপড়ে মোড়ানো রুটি রাখুন। এতে নীচের রুটি ঘামবে না।

Cooking Tips follow this tip to keep your rotis from getting hard

আরও পড়ুন: বাড়ির সাধারণ রান্নাতেই আনুন রেস্তরাঁর স্বাদ, সহজ কয়েকটি ধাপে বানিয়ে ফেলুন দই কাতলা

রুটি সেঁকার পরেই উপরে সামান্য ঘি বা মাখন লাগিয়ে নিতে পারেন। এতে রুটির ভেতরের আর্দ্রতা আটকে যায়। ফলে রুটি দীর্ঘদিন নরম থাকে।

দরকার ছাড়া বারবার হটপটের মুখ না খোলাই ভালো। প্রত্যেকবার ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে ভেতরের তাপমাত্রা কমে যায়। এতে রুটি খুব তাড়াতাড়ি ঠাণ্ডা হতে শুরু করে। এই কয়েকটি টিপস মানলেই সকালের বানানো রুটি রাত পর্যন্তও ভালো থাকবে (Cooking Tips)।