বাংলা হান্ট ডেস্ক: আপনি যদি রেলে চাকরি করতে চান তাহলে এটাই সেরা সুযোগ (Job Recruitment)। কারণ সম্প্রতি উত্তর-পশ্চিম রেলে ২০০৮ টি পদে হচ্ছিস শিক্ষানবীশ নিয়োগ। সম্প্রতি ২০২৬-২৭ অর্থবর্ষে জয়পুরের অ্যাপ্রেন্টিস প্রেমী পদে নিয়োগের জন্য নোটিফিকেশন প্রকাশ করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল। আগামী ২২ নভেম্বর পর্যন্ত এই পদে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা।
রেলে শিক্ষানবিশ নিয়োগ, কারা আবেদন করবেন? (Job Recruitment)
এই শিক্ষানবীশ পদে আবেদন করতে দশম শ্রেণী উত্তীর্ণ হওয়ার সময় পঞ্চাশ শতাংশ নম্বর থাকতে হবে আবেদনকারীদের। পাশাপাশি আইআইটি পাস হতে হবে চাকরিপ্রার্থীদের। একটি বিষয় মাথায় রাখতে হবে আবেদনকারীদের অবশ্যই ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং বাস্কেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং এর আইআইটি শংসাপত্র থাকতে হবে (Job Requirement)।

আরও পড়ুন: আগামী বছর দু’দিন পূর্ণিমা তিথি, লক্ষ্মীপুজো কবে করবেন? রইল নির্ঘণ্ট
আবেদনের জন্য কত টাকা নেওয়া হবে?
আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে এই বিষয়টি একবার নজর বুলিয়ে নিন। এইখানে আনরিজার্ভড, আদার ব্যাকওয়ার্ড ক্লাস (OBC), ইকোনমিক্যালি উইকার সেকশন (EWS) বিভাগের প্রার্থীদের আবেদন ফি বাবদ ১০০ টাকা দিতে হবে। বাকি মহিলা, শিডিউলড ট্রাইব (ST), শিডিউলড কাস্ট (SC) ও শারীরিক প্রতিবন্ধী (PwD) প্রার্থীদের রেজিস্ট্রেশন ফির ক্ষেত্রে পুরোপুরি ছাড় দেওয়া হয়েছে।
এছাড়াও, স্টেট ব্যাঙ্কে হচ্ছে নিয়োগ। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কও ডেটা অ্যানালিস্ট ছাড়াও AI ভিত্তিক কাজ বাড়াতে শুরু করে নিয়োগ। সম্প্রতি স্টেট ব্যাঙ্কে AI অ্যানালিস্ট, টেকনোলজি পোস্ট নিয়োগের বিষয়ে ঘোষণা করা হয়েছে। এখানে জেনে নিন, কারা যোগ্য, কীভাবে করতে পারবেন আবেদন।
প্রযুক্তিগত আপডেটের ধারা বজায় রাখতে স্টেট ব্যাঙ্কে হচ্ছে কর্মী নিয়োগ। সম্প্রতির দেশে বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক জানিয়েছে তারা একটি নির্দিষ্ট মেয়াদের জন্য স্পেশালিস্ট ক্যাডার অফিসার নিয়োগ করবে। বিভিন্ন প্রযুক্তির ক্ষেত্রে উন্নতি ঘটাতে এআই, ডেটা অ্যানালিটিক্স, ডাটা ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কর্মী নিয়োগ করবে ব্যাঙ্ক।
কোথায় করতে হবে এর আবেদন?
স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটsbi.bank.in.-এ গিয়ে আবেদনকারীরা তাদের অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন। যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে তাদের ব্যক্তগত , শিক্ষাগত ও অভিজ্ঞতার প্রমাণপত্র দিয়ে এখানে আবেদন করতে পারেন (Job Recruitment)।














