Durga Puja 2026 Live Updates

গঙ্গার ভাঙন রুখতে এবার কেন্দ্রের সঙ্গে বৈঠক, স্থায়ী সমাধানের খোঁজে মুখ্যমন্ত্রী শুভেন্দু

Published on:

Published on:

Ganga Erosion Suvendu Adhikari to Meet Centre
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে গঙ্গা ও আশপাশের নদীগুলিতে ভাঙনের সমস্যা দীর্ঘদিনের। বিশেষ করে মালদহ থেকে নদিয়া পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় নদীভাঙনের কারণে সমস্যা তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে নদীভাঙন আটকাতে স্থায়ী সমাধানের পথ খুঁজছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই মঙ্গলবার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিলের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এই বৈঠকে পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার ও ঝাড়খণ্ডের প্রতিনিধিদেরও ডাকা হয়েছে।

২০১৮ সালের চুক্তি কার্যকর না হওয়া নিয়ে প্রশ্ন, ড্রেজিংয়েও জোর (Suvendu Adhikari)

মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) জানিয়েছেন, ২০১৮ সালে পশ্চিমবঙ্গ সরকার, সংশ্লিষ্ট জলসম্পদ সংস্থা এবং এনএইচপিসির মধ্যে নদীভাঙন মোকাবিলার জন্য একটি চুক্তি হয়েছিল। কিন্তু তাঁর অভিযোগ, সেই চুক্তি পুরোপুরি কার্যকর করা হয়নি। তাই মালদহ থেকে নদিয়া পর্যন্ত নদীভাঙন রুখতে নতুন করে নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা দরকার।

নদীভাঙনের সমস্যা মেটাতে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের উদ্যোগে একটি উচ্চপর্যায়ের দলও গঠন করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর মতে, এই কাজ ঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন রাজ্যের মধ্যে সমন্বয় থাকা জরুরি। এদিকে, প্রায় ১৬ কিলোমিটার এলাকায় নদী খনন বা ড্রেজিংয়ের জন্য এখনও ঝাড়খণ্ডের সম্মতি পাওয়া যায়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। তবে বিহার ইতিমধ্যেই সম্মতি দিয়েছে বলে তাঁর দাবি। মঙ্গলবারের বৈঠকে এই বিষয়টি নিয়েও আলোচনা হবে। দ্রুত সম্মতি পাওয়ার পাশাপাশি নদী খননের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পথ খোঁজা হবে।

CM Suvendu Adhikari signals early planning for 2027 Durga Puja

আরও পড়ুনঃ ৩% বাড়তে পারে DA, তবুও ঘোষণা নেই! কবে টাকা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা?

মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) জানিয়েছেন, শুধু আপাতত ভাঙন আটকানো নয়, এই সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান করা দরকার। সেই কারণে কেন্দ্র এবং সংশ্লিষ্ট রাজ্যগুলির সহযোগিতায় ড্রেজিং ও নদীভাঙন প্রতিরোধের কাজ কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তা নিয়েই বৈঠকে আলোচনা হবে।