Durga Puja 2026 Live Updates

হালকা শীতে গরম ভাতে রাখুন এই খোসা বাটা, মুখে লেগে থাকবে স্বাদ

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : কালীপুজোর আগে বাতাসে হালকা শীতের আমেজ। এই সময়ই বাজারে উঠতে শুরু করবে টাটকা কড়াইশুঁটি। যে কোনও রান্নাতেই কড়াইশুঁটি দিলে তার স্বাদ বেড়ে যায় দ্বিগুণ। তবে কড়াইশুঁটি ছাড়িয়ে অনেকেই খোসাটা (Recipe) ফেলে দেন। কিন্তু জানেন কী, কড়াইশুঁটির খোসাতেই রয়েছে প্রচুর পরিমাণে গুণাগুণ।

কড়াইশুঁটির খোসা দিয়ে সুস্বাদু রেসিপি (Recipe)

কড়াইশুঁটির খোসায় রয়েছে প্রচুর ভিটামিন কে, ভিটামিন বি ৬, ভিটামিন এ, ম্যাগনেসিয়াম, আয়রন এবং ফোলেট। কিন্তু কীভাবে খাবেন কড়াইশুঁটির খোসা? রইল কিছু সহজ রেসিপি-

Recipe of peas peel mashed in winter

কড়াইশুঁটির খোসা বাটার রেসিপির (Recipe) উপকরণ:

কড়াইশুঁটির খোসা

সর্ষে

পোস্ত

কাঁচালঙ্কা

কালোজিরে

লাল লঙ্কার গুঁড়ো

ধনেপাতা

আরও পড়ুন : ‘দিদির কাছে ঘেঁষতে দিত না, আজ বেইমানি করেছে’! অরূপ-ববিদের নিয়ে বিস্ফোরক অসিত মজুমদার

কড়াইশুঁটির খোসা বাটা রেসিপির প্রণালী: প্রথমে সর্ষে, পোস্ত এবং কাঁচালঙ্কা একসঙ্গে বেটে নিতে হবে। এরপর কড়াইতে তেল গরম করে কালোজিরে এবং কাঁচালঙ্কা একসঙ্গে ফোরন দিতে হবে। কড়াইশুঁটির খোসা বেটে দিয়ে নুন হলুদ দিয়ে কষাতে হবে।

আরও পড়ুন : তছনছ হতে পারে সবকিছু, ‘অর্ণব’এর আগমনে হাওড়া থেকে বাতিল একগুচ্ছ ট্রেন

এরপর ঢাকা দিয়ে হালকা আঁচে সেদ্ধ করে নিতে হবে। এরপর লঙ্কা গুঁড়ো, সরষে, পোস্ত বাটা দিয়ে ভালো ভাবে নাড়াচাড়া করতে হবে। এরপর স্বাদমতো নুন চিনি দিয়ে উপর থেকে সর্ষের তেল এবং ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিতে হবে।