Durga Puja 2026 Live Updates

তছনছ হতে পারে সবকিছু, ‘অর্ণব’এর আগমনে হাওড়া থেকে বাতিল একগুচ্ছ ট্রেন

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। অন্ধ্রপ্রদেশে ল্যান্ডফল হবে বলে জানা গিয়েছে। তা সত্ত্বেও বাংলাতেও প্রভাব পড়বে বলে খবর। রাজ্যে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। এদিকে অর্ণবের জন্য বেশ কিছু দূরপাল্লার ট্রেনও (Train Cancelled) বাতিল করা হয়েছে। জানা যাচ্ছে, হাওড়া থেকে ৪ টি ট্রেন বাতিল করা হয়েছে।

কোন কোন ট্রেন বাতিল (Train Cancelled)

রেল সূত্রে খবর, ১৮১০৭ রাউরকেলা-জগদলপুর এক্সপ্রেস ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বাতিল থাকবে। ১৮১০৮ জগদলপুর-রাউরকেলা এক্সপ্রেস ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত বাতিল থাকবে। অন্যদিকে ১৮০০৫ হাওড়া-জগদলপুর এক্সপ্রেস বাতিল থাকবে ২৭ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত।

Train cancelled for cyclone arnab

সমস্যার মুখে যাত্রীরা: ১৮০০৬ জগদলপুর-হাওড়া এক্সপ্রেস ২৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বাতিল (Train Cancelled) করা হয়েছে। একগুচ্ছ ট্রেন বাতিল হওয়ায় বড় সমস্যার মুখে পড়তে পারেন যাত্রীরা। তবে ঘূর্ণিঝড়ের কারণে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল।

আরও পড়ুন : রেশন ভাতার পর বাড়ল পুলিশকর্মীদের খাবার ভাতা! নির্দেশিকা জারি রাজ্যের

কোথায় ল্যান্ডফল অর্ণবের: আবহাওয়া দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বুধবারের আগেই বিশাখাপত্তনমের দক্ষিণে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় অর্ণব। অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ ওড়িশা সহ বিশাখাপত্তনমেও লাল সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন : দীপাবলির আগেই জোড়া সুখবর, বেলেঘাটা-আইটি সেন্টার মেট্রো নিয়ে বড় ঘোষণা রেলমন্ত্রীর

জানা যাচ্ছে, ল্যান্ডফলের সময় প্রায় ঘন্টায় ১৪০ কিমি গতি হতে পারে অর্ণবের। আজ ও আগামীকাল পুরীতে জারি কমলা সতর্কতা। গতকাল রাত থেকেই ওড়িশা উপকূলে শুরু হয়ে গিয়েছে ঝড়বৃষ্টি।