Skip to content
Bangla Hunt
3
  • টেক নিউজ
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • রাজনীতি
  • রাশিফল
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক নিউজ
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • ভাইরাল
  • আবহাওয়া
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য

  • অপারেশন বেঙ্গল
  • দিদিগিরি
  • প্রিমিয়াম
  • ব্র্যান্ড ষ্টুডিও
  • বোধন
  • সোশ্যাল সামিট
  • বাংলাহান্ট স্পোর্টস ক্লাব

Home - টাকা পয়সা - UMANG অ্যাপ খুলছে না? ঘরে বসেই PF পাসবুক দেখুন, টাকা তোলার আবেদন করুন এভাবে

UMANG অ্যাপ খুলছে না? ঘরে বসেই PF পাসবুক দেখুন, টাকা তোলার আবেদন করুন এভাবে

Soumita Paul

Published on: October 28, 2026

Soumita Paul

Published on: October 28, 2026

How to check EPFO passbook if umang app glitch
Google News
Follow

বাংলা হান্ট ডেস্ক : চাকরি করার সময় প্রতি মাসে বেতনের একটি অংশ জমা হয় প্রভিডেন্ট ফান্ড (PF) অ্যাকাউন্টে। অনেকেই মাঝে মাঝে পিএফ ব্যালেন্স চেক করে নেন। কিন্তু UMANG অ্যাপে প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে অনেকেই পাসবুক খুলতে কিংবা টাকা তোলার আবেদনের অগ্রগতি জানতে সমস্যা হয়। এই পরিস্থিতিতে একটি বিকল্প পথ খোলা রয়েছে।

UMANG ছাড়াই প্রভিডেন্ট ফান্ডের (PF) তথ্য পাবেন কোথায়?

সরকারি পরিষেবার জন্য UMANG অ্যাপ ব্যবহার করলেও সেখানে সব সময় প্রত্যাশামতো পরিষেবা পাওয়া নাও যেতে পারে। PF সংক্রান্ত কোনও বিকল্প কাজ না করলে বারবার অ্যাপ খোলার বদলে সরাসরি EPFO-র ওয়েবসাইটে যেতে পারেন।
এর জন্য প্রথমে epfindia.gov.in ওয়েবসাইট খুলুন। সেখানে মেম্বার সার্ভিসেস বিভাগ থেকে প্রয়োজনীয় পরিষেবা বেছে নিতে হবে।

PF পাসবুক দেখতে কী করবেন?

পাসবুক দেখার জন্য সরাসরি passbook.epfindia.gov.in পোর্টালেও প্রবেশ করা যায়। লগ ইন করার সময় আপনার ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা UAN এবং পাসওয়ার্ড লাগবে। পাসবুক পোর্টালে লগ ইন করার পর সংশ্লিষ্ট মেম্বার আইডি নির্বাচন করতে হবে। এরপর সেই অ্যাকাউন্টের জমা টাকার হিসাব এবং বিভিন্ন লেনদেনের বিবরণ দেখা যাবে। কর্মচারীর বেতন থেকে জমা হওয়া অর্থ, নিয়োগকর্তার দেওয়া অবদান এবং তার উপর অর্জিত সুদের তথ্যও পাসবুকে পাওয়া যায়।

কীভাবে PF তোলার আবেদন করবেন ?

EPFO-র মেম্বার পোর্টালে প্রবেশ করে অনলাইন ক্লেম বিভাগে যেতে হবে। সেখানে আপনার ক্ষেত্রে যে ধরনের আবেদন প্রযোজ্য, সেটি নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য পূরণ করুন। কোন ক্লেমের সুযোগ পাওয়া যাবে, তা নির্ভর করবে সংশ্লিষ্ট ব্যক্তির পরিস্থিতি এবং প্রযোজ্য নিয়মের উপর। আবেদন জমা দেওয়ার আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর-সহ সমস্ত বিবরণ মিলিয়ে নেওয়া জরুরি। UAN সক্রিয় থাকার পাশাপাশি আধার, প্যান এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য যুক্ত ও যাচাই করা থাকা প্রয়োজন।

KYC-তে কোনও তথ্য অসম্পূর্ণ থাকলে কিংবা নথির সঙ্গে দেওয়া বিবরণে অমিল থাকলে আবেদন প্রক্রিয়ায় বিলম্ব হতে পারে। তাই ক্লেম করার আগেই প্রয়োজনীয় তথ্য ঠিক রয়েছে কি না, তা যাচাই করে নিন। ক্লেম প্রক্রিয়ার কোনও পর্যায়ে আধারভিত্তিক যাচাই চাওয়া হলে রেজিস্টার্ড মোবাইল নম্বরে OTP আসতে পারে। পোর্টালে নির্দেশিত জায়গায় সেই নম্বর লিখে যাচাই সম্পন্ন করতে হবে।

PF ক্লেম স্ট্যাটাস দেখবেন কীভাবে ?

ক্লেম জমা দেওয়ার পর সেটি অনুমোদিত হয়েছে কি না, তা EPFO-র পোর্টালে দেখা যায়। লগ ইন করে ‘Claim Status’ বিভাগে প্রবেশ করলে আবেদনের বর্তমান অবস্থা জানা সম্ভব। নিষ্পত্তি না হয়ে থাকলে পরে আবার পোর্টালে গিয়ে আপডেট দেখে নিতে পারেন।

How to check EPFO passbook if umang app glitch

আরও পড়ুন : আয়ুষ্মান ভারত নিয়ে অভিযোগ জানানোর সহজ উপায়! হেল্পলাইন নম্বর সহ অনলাইন পদ্ধতি জানুন

মনে রাখতে হবে, অনলাইনে আবেদন জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে না। নথি যাচাই এবং অন্যান্য প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হতে নির্দিষ্ট সময় লাগতে পারে। UMANG অ্যাপে PF পাসবুক বা ক্লেমের তথ্য দেখতে সমস্যা হলেও পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে বলে ধরে নেওয়ার প্রয়োজন নেই। EPFO-র সরকারি পোর্টাল ব্যবহার করে প্রয়োজনীয় কাজ করা যায়।

Related Stories

View All

‘রান না করলেও দলে রেখে দেবো’, এই ভারতীয় তারকাকে নিয়ে BCCI-কে বড় বার্তা গম্ভীরের

This is the second time in October that e-commerce company Amazon has laid off employees.

সকালে ঘুম ভাঙতেই মিলল চাকরি যাওয়ার ই-মেল! অক্টোবরে দ্বিতীয়বার কর্মী ছাঁটাই Amazon-এ

These four zodiac signs are likely to see an increase in income after Diwali

দীপাবলির পর ভাগ্যবদল ৪ রাশির! মঙ্গলের কৃপায় বাড়তে পারে রোজগার

Gautam Adani sets his sights on this European company.

২৫,০০০ কোটির মেগা পরিকল্পনা! ইউরোপের এই কোম্পানির দিকে নজর গৌতম আদানির

Breaking News

View All
https://banglahunt.com/wp-content/uploads/2026/10/Sindhu.jpg

-৫৫ ডিগ্রি থেকে +৫৫ ডিগ্রি! প্রতিটি পরিস্থিতিতেই থাকবে সক্রিয়, ভারতীয় সেনার শক্তি বাড়াবে BVS 10 সিন্ধু ATV

October 29, 2026

৬ থেকে ১৪ নভেম্বর বন্ধ বড়মার মন্দির, হবে না দর্শন, কালীপুজোয় কী ব্যবস্থা?

October 29, 2026
Nabanna sets specific guidelines for Diwali and Chhath puja

দীপাবলি-ছটপুজোয় কড়া নির্দেশ! নির্দিষ্ট নিয়ম বেঁধে দিল প্রশাসন

October 29, 2026
Calcutta High Court denies interim stay in Kolkata Municipal Corporation ward delimitation case

কলকাতা পুরসভার ডিলিমিটেশনে হস্তক্ষেপ করল না হাইকোর্ট! খারিজ অন্তর্বর্তী নির্দেশ জারির আবেদন

October 29, 2026
School Education Minister announces major changes in primary education

প্রাথমিক শিক্ষায় বড় বদল! এক ক্লাসের দায়িত্বে একজন শিক্ষক, ঘোষণা স্কুল শিক্ষামন্ত্রীর

October 29, 2026
South Bengal Weather change as winter approaches

শীতের মুখে বদলাবে আবহাওয়া? কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কতটা,জানুন পূর্বাভাস

October 29, 2026

বাংলা খবর মানেই বাংলা হান্ট!

+91 8910175874

banglahunt@gmail.com

Stay Connected

About Us

Contact Us

Advertise With Us

Privacy Policy

Terms & Conditions

Ethics Policy

Fact Checking

Correction Policy

Editorial Team

Copyright © 2025 Banglahunt Digital Media
News
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আবহাওয়া
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • টেক নিউজ
  • বিনোদন
  • ভাইরাল
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য
  • Banglahunt Durgapuja Bodhon