শীতের মুখে বদলাবে আবহাওয়া? কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কতটা,জানুন পূর্বাভাস

Published on:

Published on:

South Bengal Weather change as winter approaches
Follow

বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে দুর্গা পুজো শেষ। সকলেই অপেক্ষা করছেন দীপাবলি বা কালীপুজোর জন্য। আর এই ৎঅক্টোবরের শেষ লগ্নে কলকাতার আকাশে মেঘের আনাগোনা অব্যাহত রয়েছে। যার ফলে বৃহস্পতিবার শহরের আবহাওয়া মূলত মেঘলা থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি এক বা দুই দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় (South Bengal Weather)।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

আবহাওয়া দপ্তরে পূর্বাভাস অনুযায়ী, অক্টোবরের শেষে দক্ষিণবঙ্গে দু এক প্রস্থ মাঝারি বজ্রবিদ্যুত বা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে (South Bengal Weather)। পাশাপাশি বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার হয়ে রয়েছে। আবার কোথাও কোথাও বৃষ্টি দেখা দিয়েছে। তবে এই বৃষ্টির কারণে সাময়িকভাবে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

South Bengal Weather change as winter approaches

আরও পড়ুন: অল্প উপকরণেই দুর্দান্ত স্বাদ, বাঙালি কায়দায় বানান ডিম-আলু চচ্চড়ি

পাশাপাশি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। দিনের মধ্যে এক বা দুই হয় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। তবে বৃষ্টি কতটা বিস্তীর্ণ এলাকায় হবে এবং কোন সময় হবে সেই বিষয়ে এখনো স্পষ্ট ভাবে কোনো কথা জানায়নি আবহাওয়া দপ্তর।

তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই ছাতা নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে। দক্ষিণবঙ্গের যে সমস্ত জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা হল- দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের এক বা দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বজ্রপাত ও বজ্রবিদ্যুৎ-সহ দুর্যোগের আশঙ্কাও রয়েছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি উত্তরবঙ্গে ও বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাহাড়ি অঞ্চল অর্থাৎ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হলুদ সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। এই জেলাগুলিতে ঘন্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি ভারী বৃষ্টির কারণে পাহাড়ে এলাকায় ধস  নামার আশঙ্কা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।