Durga Puja 2026 Live Updates

অল্প উপকরণেই দুর্দান্ত স্বাদ, বাঙালি কায়দায় বানান ডিম-আলু চচ্চড়ি

Published on:

Published on:

Recipe make a potato-egg stir-fry using just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: রোজ এক ডিমের ঝোল খেয়ে কি আপনিও ক্লান্ত হয়ে গিয়েছেন। চাইছেন নতুনত্ব কোন খাবার খেতে। তাই আজকে প্রতিবেদন আপনার জন্য। সামান্য কিছু উপকরণ দিয়ে অল্প সময়ে বানিয়ে ফেলুন আলু ডিমের চচ্চড়ি (Recipe)।

অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন আলু ডিমের চচ্চড়ি (Recipe)

আপনি যদি অল্প কিছুক্ষণের মধ্যে সুস্বাদু কোন খাবার বানিয়ে খেতে চান তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। এর জন্য আপনার সামান্য কিছু উপকরণ লাগবে। সেই সকল উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন আলু ডিমের চচ্চড়ি (Recipe)।

Recipe make a potato-egg stir-fry using just a few ingredients

আরও পড়ুন: মাসের শেষে বাড়ল সোনার দাম, জানুন আজকের লেটেস্ট রেট

উপকরণ:

ডিম: ২-৩টি

আলু: ২টি

বড় পেঁয়াজ: ১টি

কাঁচালঙ্কা: স্বাদমতো

সর্ষের তেল: ১-২ চা চামচ

হলুদ গুঁড়ো: আধ চা চামচ

লঙ্কার গুঁড়ো: সামান্য

নুন: স্বাদমতো

ধনেপাতা কুচি: সামান্য, ইচ্ছেমতো

প্রণালী: প্রথমে আলুগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে নিন। এরপর পিঁয়াজ ও কাঁচালঙ্কা গুলোকে কেটে ফেলবেন। এবার কড়াইয়ে সামান্য সর্ষের তেল গরম করে ডিম ফাটিয়ে তার মধ্যে নুন ও সামান্য গোলমরিচ মিশিয়ে নিন। তারপর গরম তেলের মধ্যে ডিমটি ভালোভাবে নাড়াচাড়া করে ঝুরঝুরো করে ভেজে নিন। এরপর কড়াই এর আর একবার সামান্য তেল দিয়ে তার মধ্যে পিয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে দিন। তারপর তার মধ্যে দিয়ে দিন কেটে রাখা আলু গুলো। এরপর সমস্ত জিনিসগুলো ভালোভাবে ভেজে নিন। পাশাপাশি দিয়ে দিন হলুদ, কাঁচা লঙ্কা গুঁড়ো ও নুন। এরপর সামান্য জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিন। তারপর আলু নরম হওয়া পর্যন্ত সেটা রান্না করুন। আলু নরম হয়ে গেলে নামিয়ে নিয়ে গরম গরম পরোটার সঙ্গে পরিবেশন করুন (Recipe)।