বাংলাহান্ট ডেস্ক : দুর্গাপুজো, দীপাবলির পর এবার ছটপুজোতেও অতিরিক্ত যাত্রীদের ভিড় সামাল দিতে বড় উদ্যোগ নিল পূর্ব রেল। আগামী ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে স্পেশ্যাল ট্রেন (Special Train)। মোট ৭৪৫ টি স্পেশ্যাল ট্রেনের ট্রিপ চালানোর পরিকল্পনা করা হয়েছে বলে খবর। এর মধ্যে রয়েছে ৫০৪ টি সংরক্ষিত এবং ২৪১ টি অসংরক্ষিত ট্রিপ। ছটপুজোয় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতেই এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে বলে খবর।
কোথায় কতগুলি ট্রেন (Special Train) চলবে
পূর্ব রেল সূত্রে খবর, বিহারের বিভিন্ন গন্তব্যে ৩৬৯ টি স্পেশ্যাল ট্রেনের ট্রিপ চালানো হবে। এর মধ্যে ১২৮ টি সংরক্ষিত এবং ২৪১ টি অসংরক্ষিত ট্রিপ। রক্সৌল, পটনা, সীতামঢ়ী, কাটিহার, মধুবনীর মতো গুরুত্বপূর্ণ গন্তব্যে যাতায়াত করবে ট্রেনগুলি। দিল্লি ও সংলগ্ন এলাকার জন্য ৮৮ টি সংরক্ষিত ট্রিপের ব্যবস্থা করা হয়েছে। নিউ দিল্লি, আনন্দ বিহার টার্মিনাল, ওল্ড দিল্লি, শকুরবস্তির মতো এলাকায় চলবে এই স্পেশ্যাল ট্রেন।

উত্তর ভারতের জন্য ব্যবস্থা: উত্তর পূর্ব সীমান্ত রেলের বিভিন্ন রুটে ৬৫ টি সংরক্ষিত ট্রিপ (Special Train) চালানো হবে বলে খবর। নিউ জলপাইগুড়ি, ডিব্রুগড়, তিনসুকিয়ার মতো গুরুত্বপূর্ণ স্টেশন পড়বে এই রুটে। উত্তর পূর্ব রেলের জন্য ৪৮ টি, উত্তর মধ্য রেলের জন্য ৩৪ টি, পশ্চিম রেল ও জয়পুর অঞ্চলের জন্য সম্মিলিত ভাবে ৫০ টি ট্রিপ চালানো হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন : এক ঘুষিতেই অজ্ঞান, এই অভিনেতার জন্য হাসপাতালে যেতে হয়েছিল অমিতাভকে
বাদ নেই দিঘা পুরী: এছাড়াও হরিদ্বার, লুধিয়ানাগামী যাত্রীদের জন্য ১৬ টি ট্রিপ, দিঘা ও পুরীগামী যাত্রীদের জন্য ২৫ টি ট্রিপ, দক্ষিণ ভারতের জন্য ৩২ টি ট্রিপ পরিকল্পনা করা হয়েছে।
আরও পড়ুন : ৬ থেকে ১৪ নভেম্বর বন্ধ বড়মার মন্দির, হবে না দর্শন, কালীপুজোয় কী ব্যবস্থা?
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ছটপুজোর সময় যাত্রীদের অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীরা যাতে নিরাপদে, নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন সেকথা মাথায় রেখেই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।












