বাংলাহান্ট ডেস্ক : দীপাবলির আগেই ভোগান্তি শহরের অত্যন্ত বৃহৎ তথা গুরুত্বপূর্ণ গণপরিবহন মেট্রো পরিষেবা। রবিবারেই ব্যাহত হতে চলেছে মেট্রো পরিষেবা (Kolkata Metro)। ১ নভেম্বর, রবিবার মেট্রোর ব্লু লাইনে আংশিক বন্ধ থাকবে পরিষেবা। আংশিক ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকায় বেশ কিছু স্টেশনে মেট্রো পরিষেবা পাওয়া যাবে না।
কতক্ষণ ব্যাহত হবে মেট্রো (Kolkata Metro) পরিষেবা
কলকাতা মেট্রো সূত্রে খবর, নেতাজি ও মহানায়ক উত্তম কুমার স্টেশনের মাঝে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। তার জেরে সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মোট ৯ ঘন্টা শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান স্টেশনের মধ্যে বন্ধ থাকবে মেট্রো চলাচল।

কোন স্টেশনে ব্যাহত পরিষেবা: রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান স্টেশন পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো চলাচল। সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো। এই সময় অবশ্য দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত চালু থাকবে পরিষেবা। সকাল ৯ টা থেকে দক্ষিণেশ্বর থেকে শুরু হবে মেট্রো পরিষেবা।
আরও পড়ুন : টানা ১৩ দিন স্কুল বন্ধ নভেম্বরে, কবে কবে কীসের ছুটি?
প্রথম মেট্রো কখন: দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯ টায়। ময়দান থেকে দক্ষিণেশ্বর গামী প্রথম মেট্রো (Kolkata Metro) ছাড়বে সকাল ৯ টা ১৫ তে। শহিদ ক্ষুদিরাম ও দক্ষিণেশ্বর স্টেশন থেকে স্বাভাবিক সময় মেনেই চলবে শেষ মেট্রো। মনে করা হচ্ছে, সন্ধ্যা ৬ টার পর ব্লু লাইনের সম্পূর্ণ অংশে মেট্রো পরিষেবা স্বাভাবিক হতে পারে।
আরও পড়ুন : মাত্র ৪৫ পয়সায় ১০ লক্ষ টাকার কভারেজ! ট্রেনের টিকিটের কাউন্টার বুকিংয়ে বড় উদ্যোগ
ব্লু লাইনে পরিষেবা ব্যাহত হলেও ইয়েলো ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। যদিও এদিন জয় হিন্দ বিমানবন্দর থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবা মিলবে না। এছাড়া এদিন রবিবার হওয়ায় পার্পল ও অরেঞ্জ লাইনে কোনও মেট্রো পরিষেবা মিলবে না।












