শিয়ালদহ ও আসানসোল ডিভিশনে ট্রেন বাতিল, সপ্তাহান্তে যাত্রীদের দুর্ভোগের আশঙ্কা

Published on:

Published on:

Indian Railways eduction in rail services over the weekend
Follow

বাংলা হান্ট ডেস্ক: শিয়ালদহ ডিভিশনের কল্যাণী ও কাঁচরাপাড়া স্টেশন এর মধ্যে ট্র্যাক ওভারহেড তার রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার রাত দশটা থেকে। ভোর পাঁচটা পর্যন্ত ৭ ঘন্টার ট্রেন চলাচল বন্ধ থাকবে। এর ফলে শনিবার রাত ও রবিবার ভোর পর্যন্তই শিয়ালদহ রানাঘাট শাখায় প্রায় ৩০ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে (Indian Railways)।

সপ্তাহান্তে রেল পরিষেবায় কাটছাঁট, দুর্ভোগে যাত্রীরা (Indian Railways)

এইসব ট্রেনের মধ্যে শনিবার শিয়ালদহ রানাঘাট শাখার ৫ টি ট্রেন, শান্তিপুর শাখার চারটি ট্রেন, কৃষ্ণনগর শাখার দুটি ট্রেন, গেদে শাখা দুটি, কল্যাণী সীমান্ত নৈহাটি শাখার একটি, দত্তপুকুর শাখার দুটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে (Indian Railways)। পাশাপাশি রবিবার ভোরের দিকে নৈহাটি কল্যাণী সীমান্ত শাখার একটি, রানাঘাট শাখার দুটি, শান্তিপুর কৃষ্ণনগর গেদে শাখার দুটি করে লোকাল ট্রেন বন্ধ রাখা হয়েছে।

পাশাপাশি এই কাজের জন্য, বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। যার মধ্যে শনিবার রয়েছে- ৬৩১০৬ লালগোলা-শিয়ালদহ মেমু ট্রেনটি শিয়ালদহের পরিবর্তে রানাঘাট পর্যন্ত চলবে। ওই দিনের ৩১৩৪১ আপ এবং রবিবারের ৩১৩১১ আপ শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল নৈহাটি পর্যন্ত চলবে।

Indian Railways eduction in rail services over the weekend

আরও পড়ুন: নৈহাটির বড়মার ভোগের কুপন কোথায় পাবেন? জানুন সময়সূচি

অন্য দিকে, রবিবারের ৩১৩১২ এবং ৩১৩১৪ ডাউন কল্যাণী সীমান্ত-শিয়ালদহ লোকাল নৈহাটি থেকেই যাত্রা শুরু করবে। এ ছাড়া রবিবারের ৫৩১৭১ শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জার ট্রেনটি নির্ধারিত সময়ের ৬০ মিনিট পরে ছাড়বে। সেই সঙ্গে লালগোলার পরিবর্তে কাঁচরাপাড়া পর্যন্ত ট্রেনটি চলবে।

পাশাপাশি আসানসোল ডিভিশনের পরাজ ও গোলসি স্টেশনের মাঝে ট্র্যাক রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার ও তিন নভেম্বর মঙ্গলবার চারটি মেমোর ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল (Indian Railways)। সেই সঙ্গে মঙ্গলবার একটি মেমু এক্সপ্রেস নির্ধারিত সময় ৩০ মিনিট পর ছাড়বে বলে জানা যাচ্ছে।