বাংলাহান্ট ডেস্ক : অক্টোবর থেকেই শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। গণেশ পুজো, দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো বা দীপাবলি, ছট পুজো একের পর এক উৎসব লেগেই রয়েছে। এই সময় টানা ছুটি থাকে স্কুল কলেজে। গোটা দেশ জুড়েই এই মাসে ভিন্ন ভিন্ন ছুটি থাকছে স্কুলে (School Holiday)। আসলে ভিন্ন ভিন্ন রাজ্য সরকারের বিজ্ঞপ্তি, স্কুলের সময়সূচী থেকে স্থানীয় উৎসবের উপরেও নির্ভর করে ছুটির তারিখ।
নভেম্বরে কবে কবে স্কুল ছুটি (School Holiday)?
আগামী ৮ নভেম্বর দীপাবলি, ২৪ নভেম্বর রয়েছে গুরু নানক জয়ন্তী। এই দুদিনই ন্যাশনাল হলিডে। মহারাষ্ট্রে ২ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত একটানা ১৩ দিনের দিওয়ালির ছুটি থাকবে স্কুলগুলিতে। তবে নভেম্বর জুড়ে একাধিক ছুটি থাকলেও সরকারি দফতরগুলিতে ছুটি মানেই যে সব স্কুল বন্ধ থাকবে এমনটা কিন্তু নয়।

একটানা ছুটি স্কুল: রাজ্য ও স্কুল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি এবং স্কুলগুলির নিজস্ব পরিচালন সংগঠনের সিদ্ধান্তের উপরে নির্ভর করে ঠিক হয় ছুটি। দীপাবলির আগেই কোনও কোনও স্কুল ছুটি দিয়ে দিতে পারে। উৎসব শেষ হওয়ার পরেও তা চলতে পারে কয়েকদিন।
আরও পড়ুন : এশিয়ার দ্বিতীয় ভ্যালুয়েবল টেলিকম সংস্থা! বাজারে লিস্টিংয়ের পর Jio-র দাপট, গ্লোবাল র্যাঙ্কিংয়েও বড় চমক
কবে কোথায় ছুটি: মহারাষ্ট্র সরকারের তরফে ২ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সরকার স্বীকৃত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে এই সময় ১৩ দিনের ছুটি (School Holiday) ঘোষণা করা হয়েছে। জানা যাচ্ছে, আগামী ১৬ নভেম্বর থেকে আবারও ক্লাস শুরু হবে স্কুলগুলিতে।
আরও পড়ুন : দীপাবলির আগেই লক্ষ্মীলাভ, প্রকাশিত পিএম কিষান যোজনার টাকা, এভাবে দেখুন স্ট্যাটাস
২৪ নভেম্বর, মঙ্গলবার গুরু নানক জয়ন্তী। এই দিনটি কেন্দ্রীয় সরকারের ২০২৬ এর গেজেটেড ছুটির তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। যেসব রাজ্য ও অঞ্চলগুলিতে এই উপলক্ষে ছুটি ঘোষণা করা হবে সেখানেই স্কুল বন্ধ থাকতে পারে এদিন। তবে সমগ্র দেশে এই ছুটি প্রযোজ্য নাও হতে পারে।












