ফের নিম্নচাপের চোখরাঙানি, বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?

Published on:

Published on:

South Bengal Weather possibility of a low-pressure area in the Bay of Bengal)

বাংলা হান্ট ডেস্ক: ঘূর্ণিঝড় অর্ণবের রেশ কাটতে না কাটতে ফের বঙ্গোপসাগরের ওপর দানা বেঁধেছে নতুন দুর্যোগের মেঘ। এর ফলে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের উপর নতুন করে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। শক্তি বাড়িয়ে গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তরের। কিন্তু এই নিম্নচাপের প্রভাব দক্ষিণবঙ্গে (South Bengal Weather) পড়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

তবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে শনিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ধীরে ধীরে কমবে বৃষ্টির সম্ভাবনা (South Bengal Weather)। যার ফলে মেঘ কেটে শনিবার সকাল থেকেই ঝলমলে রোদ দেখা যাবে কলকাতার আকাশে। একই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোন জেলাতে।

South Bengal Weather possibility of a low-pressure area in the Bay of Bengal

 

 

আরও পড়ুন: মাসের শেষে সোনার দামে পতন! কলকাতায় আজ কত ২২ ও ২৪ ক্যারেটের দাম?

তবে আগামী সপ্তাহে বেশ কিছু এলাকায়, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি নতুন করে নিম্নচাপের প্রভাবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। যার ফলে গরম অনুভুতি হতে পারে শহর কলকাতায়।

একই সঙ্গে, উপকূলবর্তী কয়েকটি জায়গায় আসছে সপ্তাহে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। আগামী সপ্তাহের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও (South Bengal Weather) উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে আগামী সপ্তাহ থেকে উত্তরবঙ্গের অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।