বাংলা হান্ট ডেস্ক: আপনিও কি ঘুরতে ভালোবাসেন। তার ওপর ঘোরার কথা বললেই সবার আগে মাথায় আসে যাদের পাহাড়ের কথা। তাদের জন্যই আজকের এই প্রতিবেদনটি। কারণ আজ আপনাদের সঙ্গে শেয়ার করব উত্তরবঙ্গের এমন একটি স্বল্প পরিচিত গ্রাম যেখানে গেলে আপনি অনায়াসে ভুলে যাবেন শহরের কোলাহল। রইল আজকের প্রতিবেদনে কালিম্পং জেলার স্বল্প পরিচিত গ্রাম লুনসেল (Kalimpong)।
নিরিবিলি ছুটির ঠিকানা উত্তরবঙ্গের এই গ্রাম (Kalimpong)
কালিম্পং জেলার গুরুবাথান অঞ্চলে অবস্থিত এই স্বল্প পরিচিত গ্রামটি (Kalimpong)। মালবাজার থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত এই পাহাড়ের গ্রাম। এই গ্রামটি মূলত দুটি ভাগে ভাগ করা রয়েছে। একটি আপার লুনসেল ও অপরটি লোয়ার লুনসেল। একসময় কালিম্পং গেলে লাভা ও লোলেগাঁও যেত মানুষ।

আরও পড়ুন: মাসের শেষে সোনার দামে পতন! কলকাতায় আজ কত ২২ ও ২৪ ক্যারেটের দাম?
তবে সেই তালিকায় জায়গা করে নিচ্ছে একের পর এক অফবিট এই ঠিকানা গুলি। যেখানে জায়গা করেছে এই লুনসেলটি। এখানে আসলে পরে অনায়াসে চোখে পড়বে সবুজ পাহাড়, ঘন জঙ্গল ও ঝর্ণায় ঘেরা পরিবেশ।
তাছাড়া এখানে আসলে পরে আপনি পর্যটকের ভিড় দেখতে পাবেন না। বরং পাবেন এখানকার পাহাড়ের গ্রাম্য জীবন। যা আপনাকে শহরের কোলাহল থেকে পুরোপুরি দূরে সরিয়ে নিয়ে আসবে এক নিমেষে। তাছাড়া এখানে আসার পরে আপনার ঘোড়ার মতন তাড়াহুড়ো থাকবে না। পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন এই স্বল্প পরিচিত গ্রামটি।
কোথায় থাকবেন ও কিভাবে যাবেন?
এখানে যাওয়ার জন্য আপনাকে প্রথমে নিউ মাল জংশন বা বাগডোগরা নামতে হবে। এরপর সেখান থেকে গাড়ি ভাড়া করে নিয়ে চলে আসতে পারে এখানে। তবে এখানে আসার সময় চোখে পড়বে দুপাশের চা বাগানে সবুজ গালিচা। পাশাপাশি এখানে থাকার জন্য বেশ কিছু হোমস্টে রয়েছে। তবে এখানে আসলে আগের থেকে হোমস্টের বুকিং করে আসা শ্রেয় (Kalimpong)।












