চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৪৭ বছর বয়স পর্যন্ত করা যাবে সরকারি চাকরির আবেদন!

Published on:

Published on:

Government job recruitment notifications released for multiple posts

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি চাকরি (Government Job) পাওয়ার আশায় অনেকেই দীর্ঘদিন ধরে প্রস্তুতি নেন। কিন্তু বয়স পেরিয়ে যাওয়ার কারণে অনেক সময় আর আবেদন করার সুযোগ থাকে না। এবার সেই চাকরিপ্রার্থীদের কথা মাথায় রেখে বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল তামিলনাড়ু সরকার। সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়স আরও ৫ বছর বাড়ানো হয়েছে। এর ফলে বিশেষ কিছু ক্ষেত্রে ৪৭ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।

সরকারি চাকরিতে (Government Job) বয়সের সীমা কতটা বাড়ল?

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় জানিয়েছেন, রাজ্যের সরকারি চাকরিতে (Government Job) আবেদনের ক্ষেত্রে আগামী ৫ বছর বয়সের ঊর্ধ্বসীমায় অতিরিক্ত ৫ বছরের ছাড় দেওয়া হবে। সম্প্রতি সরকারি চাকরিপ্রার্থীদের কয়েকজন প্রতিনিধি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। তাঁদের সঙ্গে কথা বলার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Government job recruitment notice, know when to apply?

নতুন নিয়মে গ্রুপ-১ সার্ভিসে সাধারণ শ্রেণির প্রার্থীরা আগে সর্বোচ্চ ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারতেন। এখন থেকে সেই বয়সসীমা বেড়ে ৩৭ বছর হল। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে আগে বয়সের ঊর্ধ্বসীমা ছিল ৩৭ বছর। এবার তা বাড়িয়ে ৪২ বছর করা হয়েছে। বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্যও বয়সের সীমা বাড়ানো হয়েছে। আগে তাঁরা সর্বোচ্চ ৪২ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারতেন। এখন থেকে ৪৭ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।

আরও পড়ুনঃ শিক্ষকদের বেতন নিয়ে বড় দাবি! সংকল্পপত্রের প্রতিশ্রুতি মনে করিয়ে পে কমিশনের দ্বারস্থ সংগঠন

অন্যদিকে, গ্রুপ-২ এবং গ্রুপ-২এ সার্ভিসের ক্ষেত্রেও বয়সের সীমা ৫ বছর বাড়ানো হয়েছে। আগে সাধারণ শ্রেণির প্রার্থীদের আবেদনের সর্বোচ্চ বয়স ছিল ৩০ বছর। এখন তা বেড়ে ৩৫ বছর হয়েছে। বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে আগে বয়সসীমা ছিল ৪০ বছর। নতুন নিয়মে তা বেড়ে ৪৫ বছর করা হয়েছে।

অর্থাৎ, তামিলনাড়ু সরকারের এই সিদ্ধান্তে সরকারি চাকরিতে (Government Job) আবেদন করার জন্য আরও ৫ বছর সময় পাবেন চাকরিপ্রার্থীরা। আগামী ৫ বছর এই বাড়তি বয়সের ছাড় কার্যকর থাকবে।