বাংলা হান্ট ডেস্ক: আপনিও কি নিরিবিলিতে সময় কাটাতে ভালোবাসেন? তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। কারণ উত্তরবঙ্গের এমন একটি জায়গার কথা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব যেখানে গেলে পরে আপনি শহরের কোলাহল ভুলে যাবেন নিমেষে। জায়গাটা হল কার্শিয়াং (Kurseong) এর কাছে অবস্থিত ছোট্ট একটা গ্রাম দিলারাম। যে গ্রামে গেলে আপনি শহরের কোলাহল অনায়াসে ভুলে যেতে পারবেন।
মেঘ-পাহাড়ের মায়াবী জগৎ, ঘুরে আসুন দিলারাম থেকে (Kurseong)
নিউ জলপাইগুড়ি থেকে এর দূরত্ব পরে ৪৫ কিলোমিটার এর মতন। কার্শিয়াং থেকে দূরত্ব মাত্র ৮ কিলোমিটারের (Kurseong)। শহরের কোলাহল থেকে অনেকটাই দূরে অবস্থিত দিলারাম। পাশাপাশি এখানে গেলে আপনি নিরিবিলি পরিবেশ হয়ে যাবেন।
পাশাপাশি এখানে ঘুরতে গেলে দেখতে পাবেন নানান পাখি। ইচ্ছে হলে লেকের জলে মাছ ধরতে পাড়ার মতন সুযোগ রয়েছে। তাছাড়া এখানকার চা বাগানে সবুজ গালিচার পেট চিরে যাওয়া আঁকাবাঁকা পথে পায়ে হেঁটে গ্রাম ঘোরার মতনও সুযোগ-সুবিধা রয়েছে। পাশাপাশি এখানে রয়েছে একটু প্রাচীন শিব মন্দির।

আরও পড়ুন: নবম শ্রেণির পাঠ্যক্রমে বড় বদল, পরিবেশ শিক্ষা বাদ দিল CBSE
আপনি ঘুরে আসতে পারেন ভানজং সালামান্ডার হ্রদ। এখানে আসলে দেখা মিলবে হিমালয় সালামান্ডার। তাছাড়া এইখানে আপনি পাবেন বিশ্বের সেরা চা উৎপাদন কেন্দ্র। এখান থেকে ঘুরে আপনি যেতে পারেন চটকুর ভিউ পয়েন্টে। পাশাপাশি বাদাম ও এলাচবাগান ঘুরে আসতে পারেন।
কিভাবে যাবেন ও কোথায় থাকবেন?
এখানে আসার জন্য আপনাকে নিউ জলপাইগুড়ি নামতে হবে। অথবা বাগডোগরা থেকেও গাড়ি ভাড়া করে এখানে আসতে পারেন। গাড়ি ভাড়া হিসেবে তিন থেকে চার হাজার টাকা পড়তে পারে। তবে তীলোডাম থেকে ছোট গাড়ি ভাড়া করা যেতেই পারে এখানকার চারপাশ ঘোরার জন্য। পাশাপাশি এখানে থাকার জন্য বেশ কয়েকটি হোমস্টে পাবেন। পাশাপাশি পাবেন এখানকার অথেন্টিক খাবার খাওয়ার সুযোগ (Kurseong)।












