আজ থেকেই বড় বদল, অচেনা নম্বর থেকে ফোন আসলেই ফুটে উঠবে নাম

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : আজ ১ নভেম্বর মাসের শুরুতেই বড়সড় পরিবর্তন আসতে চলেছে দেশ জুড়ে। এবার থেকে আর অচেনা নম্বরের দৌরাত্ম্য নয়, ফোন এলেই ফুটে উঠবে কলারের (Caller ID) নাম। টেলিকম সংস্থাগুলিকে অবিলম্বে কলিং নেম প্রেজেন্টেশন পরিষেবা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। এতে কোন ব্যক্তি ফোন করছেন তার পরিচয় জানা আরও সহজ হয়ে উঠবে।

কী সুবিধা হবে এই নতুন ব্যবস্থায় (Caller ID)?

জানা যাচ্ছে, এই পরিষেবা চালু হলে যখনই কল আসবে তখন কলারের পুরো নাম এবং নম্বর দেখা যাবে। সমস্ত ৪ জি এবং ৫ জি মোবাইল নেটওয়ার্কে সক্রিয় থাকবে এই পরিষেবা। এর জন্য আলাদা করে কোনও সেটিংস চালু করার প্রয়োজন নেই। পুরো বিষয়টিই অটোমেটিক। পরবর্তীতে ২ জি এবং ৩ জি ফোনে কীভাবে পরিষেবাটি চালু করা যায় সে বিষয়ে ভাবনাচিন্তা করবে কেন্দ্র।

Caller ID will be shown in calls from now on

ফুটে উঠবে নাম: এই নতুন পরিষেবা (Caller ID) চালু করা হলে কল করার সময় সিম কার্ডে রেজিস্টার্ড নামটি সঙ্গে সঙ্গেই ফুটে উঠবে স্ক্রিনে। কল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ডেটাবেস থেকে মুছে ফেলা হবে নাম। মোবাইল ব্যবহারকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

আরও পড়ুন : একঘেয়ে চিকেন-মাটনে অরুচি? বাড়িতে এভাবে বানান ধাবা স্টাইল মটর পনির, রইল রেসিপি

কীভাবে হবে কাজ: এই ব্যবস্থার অধীনে কোনও ফোন আসলে একদিকে ফোন করা ব্যক্তির নম্বর এবং অন্যদিকে তাঁর নাম দেখানো হবে। নম্বরটি কন্ট্যাক্ট লিস্টে সেভ করা থাকলে সেই নামই দেখা যাবে। আর যদি সেভ করা না থাকে তাহলে টেলিকম সংস্থার ডেটাবেস থেকে সংশ্লিষ্ট ব্যক্তির রেজিস্টার্ড নাম খুঁজে দেখানো হবে। তবে যাঁরা নিজেদের পরিচয় গোপন রাখতে চান এবং CLIR পরিষেবা চালু করে রেখেছেন তাদের নাম দেখানো হবে না।

আরও পড়ুন : স্লিপার ক্লাসের টিকিটে উঠতে পারবেন এসিতে? রেলের এই নিয়ম জানা থাকলেই কেল্লাফতে!

কোনও আন্তর্জাতিক কল আসলে মোবাইল স্ক্রিনে সেটিকে আন্তর্জাতিক কল হিসেবেই দেখানো হবে। মোবাইল নম্বরটি কোনও কোম্পানি বা ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা হলে সেই হিসেবে যেকোনো একটি অপশন বেছে নিতে হবে।