বাংলা হান্ট ডেস্ক: কালীপুজোর পরে আসে গুটিগুটি পায়ে ভাইফোঁটা (Bhaiphota)। অনেকের বাড়িতে প্রতিপদে ফোঁটা হয়ে থাকে। আবার অনেকের বাড়িতে হয় ফোঁটা দ্বিতীয়ায়। তবে এবছর ভ্রাতৃদ্বিতীয়া কবে পড়েছে অথবা ভাইফোঁটা দেওয়ার শুভ সময় কখন তা আজকের প্রতিবেদনে জানানো হল।
এ বছর ভাইফোঁটা কবে? জেনে নিন শুভক্ষণ (Bhaiphota)
২০২৬ সালের ভাইফোঁটা (Bhaiphota) ১০ নাকি ১১ নভেম্বর পড়েছে, তা নিয়ে ইতিমধ্যে বিভ্রান্তি শুরু হয়ে গিয়েছে। তবে জেনে নিন ভাইফোঁটা কবে এবং ভাইয়ের মঙ্গল কামনার জন্য ফোটা দেওয়ার শুভ সময় কখন। ১১ নভেম্বর বুধবার পালিত হবে ভাই ফোঁটা।
যদিও দ্বিতীয়ার তিথি শুরু হয়ে যাচ্ছে ১০ নভেম্বর। আর সময় অনুযায়ী ১০ নভেম্বর দুপুর ১২ঃ৩৭ মিনিটের শুরু হচ্ছে এই তিথি। থাকবে ১১ নভেম্বর দুপুর ২:১১ মিনিট পর্যন্ত। যেহেতু দ্বিতীয়া তিথি ভোরে পাচ্ছে তাই ভাতৃদ্বিতীয় পালন করা হবে ১১ নভেম্বর।

আরও পড়ুন: দিঘার যাত্রীদের জন্য সুখবর, বছরশেষ পর্যন্ত বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের
জেনে নিন ভাইফোঁটা দেওয়ার শুভ সময়: ১১ নভেম্বর দুপুর ১২:২৭ মিনিট থেকে দুপুর ২: ১১ মিনিটের মধ্যে আপনি ফোঁটা দিতে পারবেন। আর যাদের প্রতিপদে ভাইফোঁটা (Bhaiphota) দেওয়ার চল রয়েছে তারা সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার দুপুর ১২:৩৭ মিনিটের মধ্যে ভাইকে ফোঁটা দিতে পারবেন।












